buzywithinfoBuzy With Info
Everything About Business
gst

ফেব্রুয়ারিতে GST কালেকশন পেলো ৮.১% বৃদ্ধি; চলতি অর্থবছরের এই পর্যন্ত কালেকশন ২০ লক্ষ কোটি টাকার গন্ডি পার করেছে

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

দেশের পণ্য ও পরিষেবা কর বা GST (Goods and Services Tax) কালেকশনে ফের ইতিবাচক প্রবণতা দেখা গেল। ফেব্রুয়ারি মাসে ভারতের GST সংগ্রহ বেড়ে দাঁড়িয়েছে ১.৮৩ লক্ষ কোটি টাকায়। যা এক বছর আগের অর্থাৎ ২০২৫ সালে ফেব্রুয়ারির তুলনায় প্রায় ৮.১% বেশি। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, এই বৃদ্ধি অর্থনৈতিক কার্যকলাপের স্থিতিশীলতার ইঙ্গিত দিচ্ছে। যেহেতু GST কালেকশনের পরিসংখ্যান ভারতের অর্থনীতির জন্য ইতিবাচক বার্তা বহন করায় এখন থেকে নজর থাকবে মার্চ মাসের GST সংগ্রহের দিকে, কারণ তা পুরো অর্থবছরের চূড়ান্ত চিত্র স্পষ্ট করবে। 

July 18 New in article ads By Sir

২০১৭ সালে চালু হওয়া GST দেশের অন্যতম প্রধান পরোক্ষ কর ব্যবস্থা। এর মাধ্যমে কেন্দ্র ও রাজ্য সরকার উভয়ই রাজস্ব পায়। আর এই ফেব্রুয়ারির এই বৃদ্ধি বিশেষ তাৎপর্যপূর্ণ কারণ অর্থবছরের শেষ প্রান্তে এসেও রাজস্ব সংগ্রহের ধারাবাহিকতা বজায় রয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরে ফেব্রুয়ারি পর্যন্ত মোট GST আদায় ২০.২৭ লক্ষ কোটি টাকার গন্ডি ছাড়িয়েছে। এটি গত অর্থবছরের তুলনায় প্রায় ৮%-এর বেশি বৃদ্ধি নির্দেশ করেছে। বিশেষজ্ঞদের মতে, অভ্যন্তরীণ ভোগব্যয় বৃদ্ধি, আমদানি বৃদ্ধি এবং ইমপ্রুভিং ট্যাক্ষ কমপ্লিয়েন্স এই বৃদ্ধিতে প্রধান কারণ হিসেবে ভূমিকা রেখেছে। 

অর্থনীতিবিদদের মতে, উচ্চ GST সংগ্রহ সাধারণত ইঙ্গিত দেয় যে ব্যবসা-বাণিজ্য সক্রিয় রয়েছে এবং বাজারে চাহিদা বজায় আছে, বিশেষ করে উৎপাদন ও পরিষেবা খাতে স্থিতিশীল কার্যকলাপ রাজস্ব বৃদ্ধিতে সহায়তা করেছে। বড় রাজ্যগুলির মধ্যে মহারাষ্ট্র, কর্ণাটক, গুজরাট ও তামিলনাড়ু GST কালেকশনে শীর্ষ রয়েছে। ইন্ডাস্ট্রিয়াল এবং কমার্শিয়াল কর্মকান্ড বেশি থাকায় এই রাজ্যগুলির অবদান ও উল্লেখযোগ্য। তবে অর্থনীতিবিদরা সতর্ক করে বলেছেন, আন্তর্জাতিক বাজারে অনিশ্চয়তা, তেলের দাম বৃদ্ধি এবং বৈশ্বিক বাণিজ্য পরিস্থিতির ওপর ভবিষ্যতের রাজস্ব নির্ভর করবে। 

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading