Article By – সুনন্দা সেন

ভারতের ৩৬টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে ২০টির চলতি অর্থবছরের এই পর্যন্ত সময়ে সবচেয়ে দুর্বল মাসিক কার্যক্রম দেখেছে। আর এর পেছনে রয়েছে নতুন GST কাঠামো বা GST 2.0। অক্টোবর, ২০২৫-এ রাজ্য বা স্টেট GST কালেকশন মাত্র ২% বৃদ্ধি পেয়েছে। যা ২০২৫ -২৬ অর্থবছরের সর্বনিম্ন বৃদ্ধি হার। এছাড়া প্রকাশিত রিপোর্টগুলি থেকে আরও জানা যাচ্ছে যে চলতি অর্থবছরের প্রথমার্ধে (এপ্রিল-সেপ্টেম্বর) শক্তিশালী গতির সাথে ২০২৫ সালের মে মাসের প্রবৃদ্ধি ১৩%-এর উপরে পৌঁছানোর পরে এই অবস্থা ঘটে। আর GST আদায় হ্রাসের আরেকটি কারণ কার্যকরী হার কমার আশায় সেপ্টেম্বরে প্রথমার্ধ থেকে কিছু সেক্টরের উচ্চমূল্যের পণ্য ক্রয়ে স্থগিত।
অক্টোবর মাসে যে সকল প্রধান রাজ্য এবং কেন্দ্রসাসিত অঞ্চলের GST আদায় নেতিবাচক পর্যায় নেমে এসেছে সেগুলো হল – হিমাচল প্রদেশ (-১৭%), ঝাড়খন্ড (-১৫%), উত্তরাখন্ড (-১৩%), অন্ধ্রপ্রদেশ (-৯%), মধ্যপ্রদেশ (-৫%), রাজস্থান (-৩%) এবং দিল্লি (-১%)। যা কনজিউমার রিলেটেড সেক্টর এবং ইন্ডাস্ট্রিয়াল সেন্টারগুলিতে ব্যপক মন্দার ইঙ্গিত দেয়। সাথে হরিয়ানা (০%), মহারাষ্ট্র (৩%), তামিলনাড়ু (৪%) এবং গুজরাট (৬%)-এর মতো বৃহৎ GST অবদানকারী রাজ্যগুলির কর্মক্ষমতা অর্থাৎ অক্টোবরের GST আদায়ের হার কম ছিল। যা এপ্রিল এবং মে মাসে রাজ্যগুলির দ্বারা প্রাপ্ত দ্বি-অঙ্কের প্রবৃদ্ধির বিপরীতে আসা বড় পতনেরও সমান।
অবশ্য রিপোর্ট উল্লেখ করে যে কর্ণাটক এবং তেলেঙ্গানার মতো রাজ্যে সেপ্টেম্বরে কার্যক্ষমতা যেখানে কম ছিল, বিপরীতে তাদের অক্টোবরে ১০% প্রবৃদ্ধি দেখা গেছে। বিশেষজ্ঞরা আরও উল্লেখ করেছেন যে পাঁচটি প্রধান IT সার্ভিসেস কেন্দ্র মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ু, তেলেঙ্গানা এবং হরিয়ানা GST সংগ্রহে সংকোচন বা ভারী পতন এড়াতে সক্ষম হয়েছে। রাজ্য সরকারগুলির তরফ থেকে একজন উর্ধ্বতম কর্মকর্তা বলেছেন, একমাসের তথ্য দেখে কিছু নিশ্চিত করা উচিত নয়। সেপ্টেম্বরের মাত্র শেষ ৮ দিনের জন্য নতুন GST কাঠামো কার্যকর হয়। এছাড়া বহু প্রতিষ্ঠাতা হ্রাস এড়াতে তাদের বিক্রয় প্রবণতাকেও নেওয়া পরবর্তী পদক্ষেপ বেশ পরে নেয়, যা অনেকে এখনও উচ্চ বিক্রয় স্থগিত রেখেছে।




