Article By – সুনন্দা সেন

সময়ের সাথে দেশ জুড়ে অনলাইন লেনদেনের চাহিদা বাড়ছে। গত বছরের তুলনায় চলতি বছরের সেপ্টেম্বর মাস পর্যন্ত UPI-এর মাধ্যমে লেনদেন বেড়েছে প্রায় ৩১%। ন্যাশনাল পেমেন্ট কর্পরেশন অফ ইন্ডিয়া অনুসারে (NCPI) তথ্য অনুসারে UPI-এর মাধ্যমে লেনদেন বেড়ে ২০.৬৪ লক্ষ কোটি টাকা হয়েছে। চলতি বছরের আগস্ট মাসের তুলনায় সেপ্টেম্বর মাসে UPI-এর মাধ্যমে লেনদেন ৪২% বেড়েছে।
ডিজিটাল পেমেন্টে বৈপ্লবিক পরিবর্তন দেশের অর্থনীতিতেও উল্লেখযোগ্য ভাবে প্রভাব ফেলছে। গত মাসে অর্থাৎ সেপ্টেম্বরে UPI- এর মাধ্যমে প্রতিদিন ৫০.১ কোটি লেনদেন হয়েছে। আর এই সংখ্যা আগস্ট মাস পর্যন্ত ছিল ৪৮.৩ কোটি। এই সময়ের মধ্যে, UPI-তে প্রতিদিন গড়ে ৬৮,৮০০ কোটি টাকার লেনদেন হয়েছিল। মাসিক UPI লেনদেনের পরিমাণ বছরের পঞ্চম মাসের পরে ২০ লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে।
জানা যাচ্ছে যে সেপ্টেম্বর মাসে AEPS-এর মাধ্যমে প্রায় ১০ কোটি লেনদেন হয়েছে ৷ যার মূল্য ২৪,১৪৩ কোটি টাকা। পাশাপাশি সেপ্টেম্বরে ইমিডিয়েট পেমেন্ট সার্ভিসের মাধ্যমে দেশে ৫.৬৫ লক্ষ কোটি টাকার লেনদেন করা হয়েছে। সেপ্টেম্বরে FASTAG-এর মাধ্যেমে ৩১.৮ কোটি লেনদেন হয়েছিল। যেটি আগের থেকে ৭% বৃদ্ধি পেয়েছে। এই নির্দিষ্ট সময়ের মধ্যে FASTAG-এর মাধ্যমে লেনদেন হয়েছে ৫,৬২০ কোটি। বা বলা যায় বার্ষিক ১০% বৃদ্ধি পেয়েছে এই লেনদেনের পরিমাণ।
শিল্প বিশেষজ্ঞদের মতে, সেপ্টেম্বর মাসে UPI ডেটা অনুসারে দেশে ডিজিটাল লেনদেন মাস তথা বছরের পরিপ্রেক্ষিতে উল্লেখযোগ্য হারে বাড়ছে। ওয়ার্ল্ডলাইন ইন্ডিয়ার ইনোভেশন, স্ট্র্যাটেজি অ্যান্ড অ্যানালিটিক্সের প্রধান সুনীল রোংলা জানিয়েছেন যে, ডিজিটালি লেনদেনের সীমা বদ্ধি দেশের জন্য ইতিবাচক ৷ জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে UPI লেনদেনের পরিামাণ ছিল ২০.৬৪ লক্ষ কোটি টাকার বেশি। আর লেনদেনের সংখ্যা ১৪.৪৪ বিলিয়ন থেকে বেড়ে ১৫.৪ বিলিয়ন হয়েছে।




