ভারতীয়দের জন্য রইলো নিঃসন্দেহে দারুন খুশির খবর। চলতি বছর, 50 টি অতিরিক্ত অমৃত ভারত ট্রেন চালু করতে চলেছে ইন্ডিয়ান রেলওয়ে। এই বছরের শুরুতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘোষণা করেছিলেন 250 কিমি প্রতি ঘণ্টা গতিতে চলতে পারে, এমন ট্রেনগুলি বিকাশের জন্য কাজ করা হচ্ছে এবং আগামী বছরগুলিতে 1000টি Amrit Bharat ট্রেন চালু করা হবে। এর আগে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব অমৃত ভারত নিয়ে বড় আশ্বাস দিয়েছিলেন। এবার তা সত্যি হতে চলেছে।

Amrit Bharat Express
প্রসঙ্গত, 2023 সালে 30 ডিসেম্বর প্রধানমন্ত্রী Narendra Modi প্রথম অমৃত ভারত চালু করেন। আনন্দ বিহার থেকে দারভাঙ্গা এবং বেঙ্গালুরু থেকে মালদা টাউন পর্যন্ত চলে সেই অমৃত ভারত। এই ট্রেনের গড় গতিবেগ 130 কিমি/ঘন্টা। 50 কিলোমিটার পর্যন্ত ভ্রমণ করা দূরত্বের উপর নির্ভর করে Amrit Bharat Express-এর একটি টিকিটের মূল্য। একটি এক্সপ্রেস ট্রেনে দ্বিতীয় শ্রেণীর ট্রিপের জন্য একটি টিকিটের দাম প্রায় 35 টাকা। 15 কিলোমিটার পর্যন্ত স্লিপার ক্লাসের ক্ষেত্রে ট্রিপের সর্বনিম্ন ফি 46 টাকা এবং 50 কিলোমিটারের বেশি ট্রিপের জন্য 65 টাকা।
সরকারি প্রকল্পের কোর্স
2023 সালের জুলাই মাসে ইন্ডিয়ান রেলওয়ে স্লিপার কোয়ার্টার এবং অন্যান্য সুযোগ-সুবিধা সহ একটি দীর্ঘ-দূরত্বের, শীততাপ নিয়ন্ত্রিত ট্রেন তৈরি করার আগ্রহ প্রকাশ করে। এরপর চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে 65 কোটি টাকা খরচ করে ট্রেনের সেট তৈরি করা হয়।

সস্তায়, শীতাতপ নিয়ন্ত্রিত স্লিপার/অসংরক্ষিত শ্রেণীর পরিষেবা প্রদান করে থাকে অমৃত ভারত ট্রেন। 110-130 কিমি/ঘন্টা (68-81 মাইল প্রতি ঘণ্টা) সর্বোচ্চ গতি সহ, এই ট্রেন সেটটিতে 22টি ক্যারেজ এবং দুটি লোকোমোটিভ রয়েছে। এরপর চলতি বছরের 1 জানুয়ারি ট্রেনটির বাণিজ্যিক পরিষেবা চালু হয়।
Article By – আস্তিক ঘোষ



