Article By – আস্তিক ঘোষ

Railway News: গত বছর ভারতীয় রেলের আধুনিকীকরণের জন্য রেকর্ড 2.62 লক্ষ কোটি টাকা বরাদ্দ করার পর এবারের বাজেটে বেশ কিছুটা কমানো হল বিনিয়োগ। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তার বাজেটে রেলের জন্য অর্থ বিনিয়োগ প্রায় 2.55 লক্ষ কোটি টাকায় নামিয়ে এনেছেন।
2024-25-এর জন্য মোট বাজেটের সহায়তা 2,52,200 কোটি টাকা নির্ধারণ করা হয়েছিল। যা 2023-24 সালের 2,40,200 কোটি টাকা থেকে একটি উল্লেখযোগ্য বৃদ্ধি ছিল। অর 2013-14 সালের মাত্র 28,174 কোটি টাকার থেকে রেকর্ড বৃদ্ধি ছিল।
গত বছরের বাজেটে শিল্প উন্নয়নের জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দ করা হয়, সেই সময় কৌশলগত অবস্থানে শিল্প ক্লাস্টারগুলিকে সমর্থন করার জন্য অবকাঠামোর উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল। এই সময় ব্যাপক হারে বিনিয়োগ করা হয় বিশাখাপত্তনম-চেন্নাই শিল্প করিডোরে কোপার্থি, অন্ধ্রপ্রদেশের হায়দ্রাবাদ-বেঙ্গালুরু শিল্প করিডোরে ওরভাকাল এবং বিহারের অমৃতসর-কলকাতা শিল্প করিডোরে গয়ার রেল পরিকাঠামোয়।
গত এক দশকে, ভারতীয় রেলওয়ে 31,180 কিলোমিটার নতুন ট্র্যাক চালু করেছে। যা ভারতের রেল পরিকাঠামোর ইতিহাসে বড় একটি রেকর্ড। নতুন ট্র্যাক স্থাপনের গতি 2014-15 সালে প্রতিদিন 4 কিলোমিটার থেকে 2023-24 সালে প্রতিদিন 14.54 কিলোমিটারে উন্নীত হয়েছে।
রেলওয়ে 2023-24 অর্থবছরে 1,588 মিলিয়ন টন (MT) সর্বকালের সর্বোচ্চ মালবাহী লোডিং রেকর্ড করেছে, যা 2014-15 সালে 1,095 MT থেকে যথেষ্ট হারে বৃদ্ধি পেয়েছে। ট্রেন দুর্ঘটনার পিছনে প্রধান উদ্বেগকে মোকাবেলা করতে, ভারত কবচ নামের একটি স্বয়ংক্রিয় ট্রেন সুরক্ষা (ATP) সিস্টেম 2020 সালে চালু করা হয়েছে। যা প্রযুক্তির সাহায্যে রেল নিরাপত্তা নিশ্চিত করছে।




