buzywithinfoBuzy With Info
Everything About Business
tax

ভারতের নেট প্রত্যক্ষ কর সংগ্রহ ২২% বৃদ্ধি পেয়েছে! কোন বিভাগ থেকে কত কর সংগ্রহ করলো সরকার?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ভারতীয় কেন্দ্রীয় সরকারের কর বিভাগ সোমবার অর্থাৎ ১২ আগস্ট জানিয়েছে যে, চলতি অর্থবছরের ১১ আগস্ট পর্যন্ত ভারতের নেট প্রত্যক্ষ কর সংগ্রহ ২২.৪৮% বেড়ে প্রায় ৬.৯৩ লক্ষ কোটি টাকা হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ এপ্রিল থেকে ১১ আগস্টের মধ্যে ১.২০ লক্ষ কোটি টাকার রিফান্ড জারি করা হয়েছে। যা ৩৩.৪৯% বৃদ্ধি পেয়েছে। সরকার অনুমান করেছিল বাজেটে যে এই অর্থবছরে ২২.০৭ লক্ষ কোটি টাকা সংগ্রহ হবে। সম্প্রতি মহনদাস পাই সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে জানিয়েছেন, বাজেটের তুলনায় অনেকটা বেশি কর সংগ্রহ হয়েছে। কর সংগ্রহের আগে বাজেটে নতুন কর ব্যবস্থা ভারতীয় মধ্যবিত্তদের হীতে করা হয়নি বলেই মনে করেছে। 

7 3

সরকারের প্রকাশিত তথ্যানুযায়ী, নেট প্রত্যক্ষ করের ৪.৪৭ লক্ষ কোটি টাকা সংগ্রহের মধ্যে  ব্যক্তিগত আয়কর সংগ্রহ, ২.২২ লক্ষ কোটি টাকার কর্পোরেট কর সংগ্রহ, ২১,৫৯৯ কোটি টাকার STT সংগ্রহ এবং ১,৬১৭ কোটি টাকার অন্যান্য কর সংগ্রহ। মোট ভিত্তিতে দেশের প্রত্যক্ষ কর সংগ্রহ ২৪% বেড়ে ৮.১৩ লক্ষ কোটি টাকা হয়েছে। যার মধ্যে ৪.৮২ লক্ষ কোটি টাকার ব্যক্তিগত আয়কর বা PIT এবং ৩.০৮ লক্ষ কোটি টাকার কর্পোরেট কর রয়েছে। গত এক বছরে ব্যক্তিগত আয়কর সংগ্রহ উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে। কারণ ২০২৩-২৪ অর্থবছরের ১১ আগস্ট পর্যন্ত সংগৃহিত আয় করের পরিমাণ ছিল ৩.৯১ লক্ষ কোটি টাকা। যা ২০২৪-২৫ অর্থবছরের আগস্ট মাস পর্যন্ত সংগ্রহ বেড়ে দাঁড়িয়েছে ৪.৮১ লক্ষ কোটি টাকা। 

New in article ads By Sir

গত বৃহস্পতিবারে প্রকাশিত সরকারি তথ্য অনুযাযী, জুলাই মাসের GST সংগ্রহ ১০.৩% বেড়ে ১.৮২ লক্ষ কোটি টাকার বেশি হয়েছে। যা মূলত পণ্য ও পরিষেবার অভ্যন্তরীণ লেনদেনের দ্বারা চালিত হয়েছে। জুলাই মাসে মোট রিফান্ড হয়েছে ১৬,২৮৩ কোটি টাকা। সরকারি তথ্যানুযায়ী, রিফান্ড সামঞ্জস্য করার পর নেট গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স বা GST সংগ্রহ ১৪.৪% বৃদ্ধি পেয়ে ১.৬৬ লক্ষ কোটি টাকার বেশি হয়েছে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading