buzywithinfoBuzy With Info
Everything About Business
Pension

অবসরের পর টাকার চিন্তা শেষ! সেরা পেনশন পেতে কোথায় করবেন বিনিয়োগ?

Article By – আস্তিক ঘোষ

Untitled design 2024 08 09T113155.925

সরকারি কর্মচারীদের জন্য ইউনিফাইড পেনশন স্কিম চালু করেছে কেন্দ্রীয় সরকার। যারা বেসরকারী ক্ষেত্রে চাকরি করছেন তাদের ক্ষেত্রে পেনশন পাওয়ার জন্য একটি দারুন বিকল্প জাতীয় পেনশন সিস্টেম (NPS)। এতে বিনিয়োগ করে অবসরে মোটা অঙ্কের টাকা জমা করার পাশাপাশি আপনি ভালো পেনশনও পেতে পারেন। গত 10 বছরে বিনিয়োগকারীদের ভাল মুনাফা দিয়েছে এনপিএস পেনশন ফান্ড। এতে বিনিয়োগ করলে আয়করে ছাড় মেলে। চলতি বছরের বাজেটে নতুন কর ব্যবস্থা বেছে নেওয়ার জন্য কর ছাড় বাড়ানো হয়েছে। ধারা 80CCD(2) এর অধীনে, NPS-এ জমা করা মূল বেতনের 10 শতাংশ পর্যন্ত করমুক্ত। নতুন কর ব্যবস্থায় তা মূল বেতনের 14 শতাংশ বৃদ্ধি করা হয়েছে।

10

ইক্যুইটি ফান্ড

বিনিয়োগকারীদের চমৎকার রিটার্ন দিয়েছে NPS-র ইক্যুইটি ফান্ড। গত এক বছরে ইক্যুইটি তহবিল গড়ে 32 শতাংশ রিটার্ন দিয়েছে। সেখানেই 27 শতাংশ লাভ করেছে নিফটি। এর বড় কারণ হল পেনশন তহবিল নিয়ন্ত্রক ও উন্নয়ন কর্তৃপক্ষ (PFRDA)। 2021 সালে বিনিয়োগের নিয়মগুলি শিথিল করেছিল সরকার। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদন অনুসারে, NPS ইক্যুইটি তহবিলগুলি সূচকের বাইরে যেতে পারে এবং কমপক্ষে 5000 কোটি টাকার মার্কেট ক্যাপ-সহ স্টকগুলিতে বিনিয়োগ করতে পারে।

গিল্ট ফান্ড

গিল্ট ফান্ডও এই সময়ে দ্রুত বৃদ্ধি পাচ্ছে। গত এক বছরে মিলেছে ভালো রিটার্ন। গত 3-5 বছরে সেরা পারফরম্যান্স ফান্ড হয়েছে আদিত্য বিড়লা সান লাইফ পেনশন ফান্ড।

কর্পোরেট বন্ড ফান্ড

দীর্ঘমেয়াদে বিনিয়োগ করতে গেলে কর্পোরেট বন্ড তহবিলে বিনিয়োগ করা যেতে পারে। তবে তাদের ম্যচিওরিটি প্রোফাইল কম। এই বন্ডগুলির গড় ম্যচিওরিটি প্রায় 5 থেকে 6 বছর। এগুলোতে ঝুঁকি খুবই কম।

বিকল্প বিনিয়োগ

এই চতুর্থ বিকল্পটি কয়েক বছর আগে চালু করা হয়েছিল। এই তহবিলগুলি রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট (REITs) এবং ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ট্রাস্ট (InvITs)-এ বিনিয়োগ করে। REITs সম্পূর্ণ এবং নির্মাণাধীন রিয়েল এস্টেট প্রকল্পে বিনিয়োগ করে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading