buzywithinfoBuzy With Info
Everything About Business
ITR

১৫ সেপ্টেম্বরের মধ্যে করতে হবে ITR ফাইল; জানেন কি অনলাইন প্ল্যাটফর্মগুলি স্ব-এবং এক্সপার্ট অ্যাসিস্টেন্ট রিটার্নের জন্য কত টাকা চার্জ করে?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

আয়কর রিটার্ন (ITR) হল কর বিভাগে জমা দেওয়া একটি আনুষ্ঠানিক বিবৃতি, যা একজন করদাতার একটি আর্থিক বছরের আয়, কর্তন এবং কর দায় ঘোষণা করে। ITR দাখিল করা বিভিন্ন কারণে গুরুত্বপূর্ণ। ২০২৫-২৬ সালের আয়কর রিটার্ন (ITR) দাখিলের শেষ দিন ১৫ সেপ্টেম্বর, ২০২৫। আর সময়সীমা এগিয়ে আসার সাথে সাথে করদাতাদের কাছে একাধিক অনলাইন বিকল্প রয়েছে, যার মধ্যে রয়েছে বিনামূল্য স্ব-দাখিল থেকে শুরু করে উচ্চ মূল্যের বিশেষজ্ঞ-সহায়তা বা এক্সপার্ট অ্যাসিস্টেন্ট পরিষেবা। অনলাইন প্ল্যাটফর্মগুলি রিটার্নের জটিলতা এবং প্রয়োজনীয় সহায়তার স্তরের উপর নির্ভর করে পরিবর্তীত চার্জ (মূল্য) নিয়ে থাকে। 

July 18 New in article ads By Sir

সহজ রিটার্নের জন্য, আয়কর বিভাগের ই-ফাইলিং পোর্টাল বিনামূল্যে থাকে। যখন কিছু প্ল্যাটফর্ম কম খরচে স্ব-ফাইলিং অফার করে। উদাহরণস্বরূপ, JioFinance-এর একটি স্ব-ফাইলিং পরিকল্পনা রয়েছে, যা ২৪ টাকা থেকে শুরু হয়। যা ন্যূনতম অতিরিক্ত আয়ের বেতনভোগী ব্যক্তিদের জন্য উপযুক্ত। তবে পেইড সেল্ফ-ফাইলিং প্ল্যান সাধারণত কয়েকশ টাকা থেকে শুরু হয়। ClearTax ১৯৯ টাকা থেকে শুরু করে স্ব-ফাইলিং, Tax2Win ৪৯৯ টাকা থেকে এবং ৬৯৯ টাকা Tax Buddy অফার করে। যা সহজ রিটার্নের জন্য নির্দেশিত ফর্ম এবং ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস প্রদান করে।
এছাড়া জটিল রিটার্নের জন্য এক্সপার্ট অ্যাসিস্টেন্ট ফাইলিং পরিকল্পনা উপলব্ধ রয়েছে। এর মধ্যে ট্যাক্স প্রোফেশনাল দিকনির্দেশনা অন্তর্ভুক্ত এবং একাধিক আয়ের উৎস অন্তর্ভুক্ত থাকতে পারে। এই পরিষেবাগুলির জন্য চার্জ প্রায় ৭৯৯ টাকা থেকে শুরু হয়ে কয়েক হাজার টাকা পর্যন্ত যায়। রিটার্নের জটিলতার উপর নির্ভর করে JioFinance ৯৯৯ টাকা মূল্যে CA- অ্যাসিস্টেন্ট ফাইলিং, ৯৯৯ টাকা মূল্যে Tax Buddy, ১,২৯৯ টাকা মূল্যে ClearTax এবং Tax2Win ৭৯৯ টাকা থেকে ৭,৯৬৮ টাকা মূল্যে সহায়তা প্রদান করে। তাই করদাতাদের তাদের আয়ের জটিলতা এবং স্ব বা সেলফ-ফাইলিংয়ের সুবিধার উপর ভিত্তি করে একটি পরিকল্পনা বেছে নেওয়া উচিত।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading