Article By – সুনন্দা সেন

দেশের সাধারণ জনগণের কথা ভেবে কেন্দ্রীয় সরকার একাধিক প্রকল্প চালু করে থাকে। একই ভাবে দেশের বিভিন্ন রাজ্য সরকার রাজ্যবাসীর কথা ভেবে একাধিক প্রকল্প ডিজাইন করে থাকে। বিশেষ রূপে আর্থিক ভাবে পিছিয়ে পড়া মানুষদের কথা ভেবে এই প্রকল্পগুলো চালু করা হয়। তেমনি একটি হলো পশ্চিমবঙ্গ সরকারের সবচেয়ে জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার। যা বহু মহিলার জীবনে আর্থিক সহায়তা এনে দিয়েছে। এই প্রকল্পের আওতায় মহিলারা মাসিক ১০০০ থেকে ১২০০ টাকা পর্যন্ত অর্থ ভাতা হিসেবে পান।
পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প লক্ষী ভাণ্ডার, যা মহিলাদের আর্থিক সাহায্য ও সামাজিক সুরক্ষার উদ্দেশ্যে চালু করা হয়েছিল। সেই প্রকল্পে দেখা দিয়েছে সমস্যা। প্রথমে পূর্ব মেদিনীপুরের তমলুক পৌর এলাকার কয়েকশো মহিলা অভিযোগ করেছিলেন তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে না। এবার সেই সমস্যা দেখা দিচ্ছে রাজ্যের নানান জেলায়। অনেকেরই গত পাঁচ-ছয় মাস বা বেশি সময় ধরে তাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষীর ভাণ্ডারের টাকা জমা পড়ছে না বলে জানা যাচ্ছে। এই সমস্যার কারণে মহিলারা যেমন আর্থিক সংকটে পড়েছেন।
এই সমস্যার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে ব্যাংক কিংবা পৌরসভা এবং গ্রাম পঞ্চায়েত থেকে স্পষ্ট কোনো উত্তর পাওয়া যায়নি। অন্যদিকে মহিলাদের অভিযোগ পত্র বাড়ছে। এমন সময় মনে করা হচ্ছে যে এটি কোনো প্রযুক্তিগত সমস্যা। আবার কেউ কেউ মনে করছেন প্রশাসনিক গাফিলতির কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। অন্যদিকে সরকারের পক্ষ থেকে পাওয়া নোটিশ অনুসারে ব্যাংক কিংবা পৌরসভা এবং গ্রাম পঞ্চায়েত থেকে জানানো হচ্ছে যে টেকনিক্যাল কিছু সমস্যা রয়েছে, যা দ্রুত সমাধানের চেষ্টা চলছে।




