Article By – আস্তিক ঘোষ

দেশের বৃহত্তম জীবন বীমা সংস্থা, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন (LIC) বলেছে যে 2023-24 সালে এটির কাছে 880.93 কোটি টাকার দাবিহীন ম্যাচুরিটির টাকা পরে রয়েছে। অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী লোকসভায় বলেছিলেন যে 2024 সালে, 3,72,282 জন পলিসি হোল্ডার মেয়াদ শেষ হওয়ার পরেও তাদের টাকা তোলেননি। এবার আপনারও কোনও পলিসির টাকা তোলা হয়েছে কিনা জানতে চাইলে আজকের এই প্রতিবেদনটি পড়ে নিন।
আপনার LIC-র কোনও পলিসির টাকা তোলা বাকি কিনা জানতে LIC পলিসি নম্বর, পলিসিধারকের নাম, জন্ম তারিখ এবং প্যান কার্ড লাগবে। এই বিষয় জানতে LIC ওয়েবসাইট https://licindia.in/ homestep -এ যান। এরপর কাস্টমার সার্ভিসে ক্লিক করুন এবং ‘আনক্লেইমড অ্যামাউন্ট অফ পলিসি হোল্ডার’ নির্বাচন করুন। পলিসি নম্বর, নাম (বাধ্যতামূলক), জন্ম তারিখ (বাধ্যতামূলক) এবং প্যান কার্ডের তথ্য লিখুন। তথ্য পেতে ‘সামিট’-এ ক্লিক করুন।
LIC দাবিহীন এবং বকেয়া দাবি কমাতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে রয়েছে, প্রিন্ট মিডিয়া এবং ডিজিটাল মিডিয়াতে বিজ্ঞাপন ছাড়াও, পলিসি হোল্ডারদের তাদের বকেয়া দাবি করতে উত্সাহিত করার জন্য রেডিও জিঙ্গেল। মন্ত্রী পঙ্কজ চৌধুরী বলেছেন যে দাবি নিষ্পত্তির প্রক্রিয়া সহজও করা হয়েছে।
তবে মনে রাখবেন যে যদি কোনও দাবিদার 10 বছরের বেশি সময় ধরে কোনও অর্থের জন্য না আসে, তবে পুরো অর্থ প্রবীণ নাগরিক কল্যাণ তহবিলে যায়। নিয়ম অনুযায়ী এই অর্থ বয়স্কদের কল্যাণে ব্যবহার করা হয়।




