buzywithinfoBuzy With Info
Everything About Business
Loan

বাজেটে সব শ্রেণীর মানুষের জন্য ঋণের ঘোষণা! পেতে পারেন 20 কোটি পর্যন্ত লোন

Article By – আস্তিক ঘোষ

Untitled design 2024 08 09T113155.925

শনিবার কেন্দ্রীয় বাজেট 2025 পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এতে তিনি কৃষক থেকে যুবক ও মহিলা সবার জন্য ঋণের ঘোষণা করেন। এছাড়াও, MSME সেক্টরে ঋণ দেওয়ার ঘোষণাও করা হয়। এই ঋণ ঘোষণার উদ্দেশ্য ব্যবসা করার অনুকূল পরিস্থিতি তৈরী করা।

8 3

কৃষক

কিষাণ ক্রেডিট কার্ডের সীমা বাড়ানোর কথা বাজেটে ঘোষণা করা হয়। এটি 3 লক্ষ টাকা থেকে বাড়িয়ে 5 লক্ষ টাকা করা হয়েছে। এছাড়াও জেলে ও দুগ্ধ খামারিরাও 5 লাখ টাকা পর্যন্ত স্বল্পমেয়াদি ঋণ পেতে পারবেন।

MSME

ক্ষুদ্র উদ্যোক্তাদেরও লোন নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। উদ্যম পোর্টালে রেজিস্টার্ড MSME 5 লক্ষ টাকা পর্যন্ত ক্রেডিট কার্ড পেতে পারে। প্রথম বছরে এমন 10 লাখ কার্ড ইস্যু করা হবে।

মহিলা

মহিলা ও SC/ST সম্প্রদায়ের মানুষদের ঋণ হিসাবে 5 লক্ষ টাকা দেওয়া হবে। যারা প্রথমবারের মতো ব্যবসার জগতে প্রবেশ করছেন তাদের জন্য এই ঋণ পাওয়া যাবে। এই জন্য সরকার একটি নতুন স্কিম শুরু করবে। এর আওতায় আগামী 5 বছরে 2 কোটি টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে।

স্টার্টআপ

MSME, স্টার্টআপ এবং রপ্তানিকারী MSMEগুলির জন্য গ্যারান্টি সিকিউরিটি সহ ঋণের সীমা বাড়ানো হয়েছে। MSME-র জন্য এটি 5 কোটি টাকা থেকে বাড়িয়ে 10 কোটি টাকা করা হয়েছে। স্টার্টআপের পরিমাণ 10 কোটি টাকা থেকে বাড়িয়ে 20 কোটি টাকা করা হয়েছে। যেখানে রপ্তানিকারী MSMEগুলি 20 কোটি টাকা পর্যন্ত লোন পেতে সক্ষম হবে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading