Article By – সুনন্দা সেন

তেল বিপণন সংস্থাগুলি ১ ফেব্রুয়ারি,২০২৫ বাণিজ্যিক বা কমার্শিয়াল LPG গ্যাস সিলিন্ডারের দাম সংশোধন করেছে। ১৯ কেজি কমার্শিয়াল LPG গ্যাস সিলিন্ডারের দাম ৭টাকা কমানো হয়েছে। দিল্লিতে ১৯ কেজি কমার্শিয়াল LPG সিলিন্ডারের রিটেল সেল প্রাইশ (খুচরা বিক্রয় মূল্য) এখন ১,৭৯৭ টাকা। আবার কলকাতায় ১৯ কেজি কমার্শিয়াল LPG গ্যাস সিলিন্ডারের দাম ১,৯০৭ টাকা, মুম্বাইতে ১,৭৪৯.৫০ টাকা এবং চেন্নাইতে ১,৯৫৯.৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। টানা দ্বিতীয় মাসের জন্য তেল কোম্পানিগুলি দাম কমালো।
অবশ্য এই প্রথম নয়, পাঁচ মাস ধরে দাম বৃদ্ধির পর জানুয়ারি মাসে দাম ১৪.৫ টাকা কমানো হয়েছিল। অবশ্য ডোমেস্টিক LPG সিলিন্ডারের দাম আগের মতোই রয়েছে। রাষ্ট্রায়ত্ত জ্বালানি খুচরা বিক্রেতাদের মতে, ভারতের অন্যতম ব্যস্ততম বিমান বন্দর অবস্থিত জাতীয় রাজধানীতে জেট জ্বালানির দাম ৫.৬% বৃদ্ধি পেয়েছে। যার ফলে প্রতি কিলোলিটারে খরচ ৫,০৭৮.২৫ টাকা থেকে বেড়ে ৯৫,৫৩৩.৭২ টাকায় পৌঁছেছে। ১জানুয়ারি সর্বশেষ সংশোধনের সময় দাম ১.৫% হ্রাসের পর এই বৃদ্ধি করা হয়েছে।
ভ্যাট সহ স্থানীয় করের কারণে ATF এবং LGP-এর দাম রাজ্যভেদ পরিবর্তিত হয়। তবে ১৪.২ কেজি সিলিন্ডারের জন্য ডোমেস্টিক কুকিং গ্যাসের দাম ৮০৩ টাকায় স্থির রয়েছে। রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (IOC), ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (BPCL) এবং হীন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (HPCL) প্রতি মাসের প্রথম দিনে আন্তর্জাতিক জ্বালানির গড় মূল্য এবং বৈদেশিক মুদ্রার বিনিময় হারের উপর ভিত্তি করে ATF এবং কুকিং গ্যাসের দাম সমন্বয় করে।




