Article By – সুনন্দা সেন

সেন্ট্রাল বোর্ড অফ ইন ডিরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস বা CBIC প্রায় ১,২০০ পণ্যের জন্য GST (Good and Services Tax) হার সংশোধন করেছে। আর এই সংশোধিত পণ্যগুলি ২২ সেপ্টেম্বর, ২০২৫ থেকে কার্যকর হবে। এই পরিবর্তনগুলি পেন, স্কুল ব্যাগ এবং প্রিন্টেড বইয়ের মতো দৈনন্দিন জিনিসপত্রের উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলবে। কারণ এই সকল প্রোডাক্টের উপর এবার থেকে ১৮% GST প্রযোজ্য হবে। CBIC-এর দ্বারা প্রকাশিত বিজ্ঞপ্তিটি GST কাউন্সিল দ্বারা ৩ সেপ্টেম্বরের নতুন GST কাঠামোকে যুক্তি সঙ্গত করার সাথে বাস্তবায়িত করার সীদ্ধান্তের অংশ। এছাড়া ২৮টি রাজ্য এবং তিনটি কেন্দ্রশাসিত অঞ্চল সময়সীমার আগে এই পণ্যগুলির নতুন মূল্য কাঠামো সাধারণ মানুষের কাছে তুলে ধরবে।
CBIC সংশোধিত কর কাঠামোকে সাতটি স্কেডিউলে একীভূত (revised) করেছে। যার লক্ষ্য হল গ্রেটার ক্লেরিটি এবং ধারাবাহিকতা (Consistency) প্রদান করা। বল পয়েন্ট পেন, ফাউন্টেন পেন, মার্কার এবং অন্যান্য রাইটিং ইনস্ট্রামেন্ট পূর্বে বিভিন্ন হারে করযোগ্য ছিল। যা বর্তমানে ১৮% স্ল্যাবের (৯% CGST এবং ৯% SGST) আওতায় আনা হয়েছে। স্কুলব্যাগ, ম্যাচেজ, স্যুটকেস, ভ্যানিটি কেস, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট কেস এবং ট্রাভেলিং ব্যাগও একই কর বিভাগের আওতায় আসছে। অবশ্য শিক্ষর্থী এবং শিক্ষক / শিক্ষীকাদের জন্য বড় স্বস্তির বিষয় হলো, লেখার চক (writing chalk) এখন ১২% GST থেকে সম্পূর্নরুপে অব্যহতি পাবে। অর্থাৎ লেখার এবং টেলার চক শূণ্য GST আওতায় পড়বে।
এদিকে প্রিন্টেড বইয়ের জন্য ব্যবহৃত আনকোটেড পেপারকে ১৮% GST স্ল্যাবের মধ্যে অন্তর্ভুক্ত করা, উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ ল্যাবরেটরি নোটবুকগুলি শূণ্য GST হারে থাকলেও প্রিন্টেড বইগুলি কর অব্যহতির তালিকায় নেই। যা দেখে ইন্ডাস্ট্রি এক্সপার্টরা (শিল্প বিশেষজ্ঞর) আশঙ্কা করছেন যে বিক্রেতারা বইয়ের দাম বাড়িয়ে দিতে পারেন এবং তা ক্রয়ক্ষমতার উপর প্রভাব ফেলতে পারে। আবার ট্রেক এক্সপার্ট বা কর বিশেষজ্ঞরা বলছেন যে CBIC-এর এই আগাম বিজ্ঞপ্তি ব্যবসাগুলিকে মূল্য নির্ধারণ, ERP সিস্টেম এবং সরবরাহ শৃঙ্খল পুনর্বিন্যাস করার জন্য যথাযথ সময় দেবে। অবশ্য শিক্ষা সম্পর্কিত ব্যয়ের সম্ভাব্য বৃদ্ধি উদ্বেগের বিষয়।




