buzywithinfoBuzy With Info
Everything About Business
Nitin Gadkari

NH-এ গাড়ির জন্য মাসিক ও বার্ষিক টোল পাস! জানুন সরকারের নয়া প্ল্যান

Article By – আস্তিক ঘোষ

Untitled design 2024 08 09T113155.925

আপনার যদি একটি গাড়ি বা অন্য কোনও মোটর যান (প্রাইভেট কার) থাকে তবে আজকের এই প্রতিবেদনটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সরকার আপনার সুবিধার জন্য মাসিক এবং বার্ষিক টোল ফি প্রদানের জন্য একটি সিস্টেমে কাজ করছে। এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি।

7 3

কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি বুধবার ভারতে ব্যারিয়ার লেস টোলিং বিষয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই তথ্য দেন। তিনি বলেছিলেন যে সরকার জাতীয় মহাসড়কে (NH) ব্যক্তিগত যানবাহনের জন্য টোল আদায়ের জন্য মাসিক এবং বার্ষিক পাস চালু করার কথা বিবেচনা করছে। কারণ মোট টোল আদায়ে ব্যক্তিগত গাড়ির অবদান মাত্র 26 শতাংশ।

এই সময় গডকরি বলেছিলেন যে গ্রামের বাইরে টোল আদায়ের বুথ স্থাপন করা হবে, যাতে গ্রামবাসীদের চলাচলে কোনও বাধা না পড়ে। মন্ত্রী বলেন, “74 শতাংশ টোল রাজস্ব আসে বাণিজ্যিক যানবাহন থেকে। ফলে আমরা ব্যক্তিগত গাড়ির জন্য মাসিক বা বার্ষিক পাস চালু করার কথা ভাবছি।”

নীতিন গডকরি জানিয়েছিলেন যে সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক প্রাথমিকভাবে একটি অতিরিক্ত বৈশিষ্ট্য হিসাবে জাতীয় মহাসড়কে ফাস্ট্যাগের সাথে বাধাহীন গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম (GNSS)-ভিত্তিক টোল সংগ্রহ ব্যবস্থা বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে।

মন্ত্রী বলেন “গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম (GNSS)-ভিত্তিক টোল সংগ্রহ ব্যবস্থা বর্তমান টোল আদায় ব্যবস্থার চেয়ে ভালো হবে। ” 2018-19 সালে, টোল প্লাজায় যানবাহনের জন্য গড় অপেক্ষার সময় ছিল 8 মিনিট। 2020-21 এবং 2021-22 সালে FASTags চালু করা হয়েছিল। এর ফলে, টোল প্লাজাগুলিতে যানবাহনের গড় অপেক্ষার সময় 47 সেকেন্ড কমেছে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading