buzywithinfoBuzy With Info
Everything About Business
NPCI

NRI – রা ভারতের জনগণের সাথে ফি মুক্ত লেনদেনের জন্য UPI ব্যবহার করতে পারেন! সুবিধা পেতে বিশদে জানুন

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া বা NPCI ভারতীয় নন রেসিডেন্ট এক্সটারনাল (NRE) বা নন রেসিডেন্ট অর্ডিনারি (NRO) অ্যাকাউন্ট ধারণ করা  NRI – দের জন্য UPI অ্যাক্সেস বাড়িয়েছে। যা তাদেরকে আন্তর্জাতিক মোবাইল ইন্টারনেটের সাথে যুক্ত স্মার্টফোনের মাধ্যমে লেনদেন করতে সক্ষম করে তোলে। এই পদক্ষেপটি প্রথাগত ওয়্যার ট্রান্সফারের উপর নির্ভর না করে বা যেকোনো থার্ড পার্টির নির্ভরতা ছাড়াই ভারতীয় নন রেসিডেন্টদের পরিবারের সদস্যদের টাকা পাঠাতে বা ভারতে অর্থপ্রদান করতে দেয়।

July 18 New in article ads By Sir 1

মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর এবং অস্ট্রেলিয়া সহ প্রতিবেশী দেশগুলিতে বসবাসকারী NRI-দের জন্য উপলব্ধ পরিষেবাটি সম্পূর্ণ বিনামূল্যে রয়েছে এবং আন্তর্জাতিকভাবে ভ্রমণের সময় সাধারণ মানুষ ব্যবহার পরিষেবাটি ব্যবহার করতে পারেন। এছাড়া ট্রানজাকশনের বিষয় NRI – রা PhonePe, iMobile এবং BHIM-এর মতো অ্যাপ ব্যবহার করে HDFC, ICICI, Axis, Canara এবং PNB-এর মতো বেশ কয়েকটি বড় ব্যাংকের সাথে লেনদেন করতে পারে। 
UPI – এর মাধ্যমে দৈনিক লেনদেনের সীমা ১লক্ষ টাকা। তবে নতুন ব্যবহারকারীদের প্রথম ২৪ ঘন্টার জন্য ৫,০০০ টাকার একটি অস্থায়ী সীমা রয়েছে।  UPI, NRE এবং NRO অ্যাকাউন্টের মধ্যে বা ভারতীয় আবাসিক অ্যাকাউন্টগুলির মধ্যে লেনদেনের জন্য ব্যবহার করা যেতে পারে। কিন্তু NRO থেকে NRE অ্যাকাউন্টগুলির মধ্যে নয়।  যৌথ অ্যাকাউন্টধারীদের জন্য, শুধুমাত্র প্রাথমিক অ্যাকাউন্টধারীরাই UPI ব্যবহার করতে পারেন। আর UPI লেনদেনের সুবিধা পেতে UPI সেট আপ করতে হবে। আর তার জন্য NRI-দের অবশ্যই তাদের আন্তর্জাতিক মোবাইল নম্বর তাদের NRE/NRO ব্যাংক অ্যাকাউন্টে লিঙ্ক করতে হবে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading