buzywithinfoBuzy With Info
Everything About Business
KSni

জুনেই অ্যাকাউন্টে আসবে 2,000! Pm Kisan-এর টাকা ঢোকার তারিখ ঘোষণা করল সরকার

সকল কৃষকদের জন্য দারুন খুশির খবর। কৃষকরা দীর্ঘদিন ধরে 17তম কিস্তির জন্য অপেক্ষা করছেন। তবে এই অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে। খুব শীঘ্রই কিস্তির দুই হাজার টাকা কৃষকদের অ্যাকাউন্টে আসবে। প্রধানমন্ত্রী Narendra Modi 18 জুন ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো তাঁর সংসদীয় এলাকা বারাণসী সফর করবেন।

PM Kisan Samman Nidhi Yojana

New Add Banner1

এই সময়ে তিনি সারা দেশে 9.26 কোটি উপকারভোগী কৃষকদের জন্য 20,000 কোটি টাকারও বেশি মূল্যের PM KISAN প্রকল্পের 17 তম কিস্তি প্রদান করবেন। এছাড়াও এদিন মোদী স্বনির্ভর গোষ্ঠীর (SHG) 30,000 -এরও বেশি সদস্যকে শংসাপত্র প্রদান করবেন। PM KISAN হল একটি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার (DBT) উদ্যোগ, যা 2019 সালে চালু হয়েছিল।

এর অধীনে সুবিধাভোগী কৃষকরা তাদের আর্থিক চাহিদা মেটানোর জন্য তিনটি সমান কিস্তিতে বার্ষিক 6,000 টাকা পান। প্রকল্পটি চালু করার পর থেকে কেন্দ্র সারা দেশে 11 কোটিরও বেশি কৃষকদের মধ্যে 3.04 লাখ কোটিরও বেশি পরিমাণ টাকা বিতরণ করেছে। উত্তরপ্রদেশের গভর্নর আনন্দীবেন প্যাটেল, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং রাজ্যের বিভিন্ন মন্ত্রীরা বারাণসীতে এই অনুষ্ঠানে যোগ দিতে পারেন বলেও শোনা গিয়েছে।

সরকারি প্রকল্পের কোর্স

অপরদিকে, কৃষিমন্ত্রী এক সংবাদমাধ্যমে কৃষি সখী প্রকল্পের কথা তুলে ধরেছেন। যেখানে তিনি বলেছেন, এই প্রকল্পের উদ্দেশ্য হল স্বনির্ভর গোষ্ঠীর 90,000 মহিলাকে  কৃষি কর্মী হিসাবে প্রশিক্ষণ দেওয়া, কৃষক সম্প্রদায়কে সহায়তা করা এবং অতিরিক্ত আয় উপার্জন করা।

PM Kisan

এখনও পর্যন্ত 12টি রাজ্যে – গুজরাট, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, কর্ণাটক, মহারাষ্ট্র, রাজস্থান, ওড়িশা, ঝাড়খণ্ড, অন্ধ্র প্রদেশ-এ লক্ষ্যমাত্রা 70,000 জনের মধ্যে 34,000 টিরও বেশি কৃষি সখীকে প্যারা-এক্সটেনশন কর্মী হিসাবে নিযুক্ত করা হয়েছে। যাতে তারা প্যারা-এক্সটেনশন কর্মী হিসাবে কাজ করতে পারে এবং কৃষিকাজে সহযোগী কৃষকদের সাহায্য করতে পারে।

Article By – আস্তিক ঘোষ

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading