buzywithinfoBuzy With Info
Everything About Business
PPF

PPF কি পেনশন ফান্ড হিসেবে বিবেচিত হতে পারে?

নিশ্চিত আয়ের সঞ্চয় প্রকল্প হিসেবে PPF-এর জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার অপেক্ষা রাখে না। ১৫ বছরের লকইন পিরিয়ড এবং কম্পাউন্ডিং-এর সুবিধা দুটোই বিনিয়োগকারীদের কাছে PPF-কে দীর্ঘমেয়াদের একটি জনপ্রিয় বিনিয়োগ প্রকল্প করে তুলেছে। তবে ভেবে দেখেছেন কখনও যে, PPF-এ জমানো টাকা আপনার বৃদ্ধ বয়সের সম্বল হতে পারে কি না? চলুন আলোচনা করে দেখি। 

5 2

PPF সবসময়ই বিনিয়োগকারীদের বিনিয়োগ বিকল্পে নিজের জায়গা করে নিতে পেরেছে। যদিও সরকার ২০২০ সালের পর থেকে PPF-এর ইন্টারেস্ট রেটের কোনোরকম পরিবর্তন করেনি, তা সত্ত্বেও PPF-এর জনপ্রিয়তা একবিন্দু কমেনি। শেয়ার বাজার, মিউচ্যুয়াল ফান্ডের ভিড়ে আমাদের প্রত্যেকেরই নিশ্চয়ই PPF-এর মতো সুরক্ষিত বিকল্পে অর্থ বিনিয়োগ রয়েছে। কিন্তু PPF-কে কি আমরা কখনও শেষ জীবনের ভরসা ভেবেছি? PPF-এর জমা অর্থ কি সত্যিই অবসরকালীন সময়ে নিয়মিত আয়ের সুযোগ দেবে? PPF-এর এক্সটেনশন নিয়মের পরিবর্তন সেই সুযোগ আপনাকে দিতে পারে। তবে তার আগে দেখে নিই PPF-এর ১৫ বছরের মেয়াদ শেষ হওয়ার পর কী কী করা যেতে পারে। 

আমরা জানি PPF-এর মেয়াদ ১৫ বছরের। ১৫ বছর শেষ হওয়ার পর তিনটি পরিস্থিতি আসতে পারে – 

(i) PPF অ্যাকাউন্ট সম্পূর্ণ বন্ধ করে আপনি টাকা withdraw করে নিতে পারেন। 

(ii) ৫ বছর extend বা মেয়াদ বাড়াতে পারেন এবং এই পাঁচ বছর কন্ট্রিবিউশন চালিয়ে যেতে পারেন। 

(iii) ৫ বছর মেয়াদ বাড়াতে পারেন তবে আর কোনো কন্ট্রিবিউশন করলেন না। 

6

আর আগের নিয়মের পরিবর্তনের পর এখন যেহেতু extension বা মেয়াদ বৃদ্ধির কোনো সীমা নেই আপনি যতবার খুশি মেয়াদ ৫ বছর করে বৃদ্ধি করতে পারেন। ফলে PPF আপনি ২৫-৩০ বছর পর্যন্ত চালিয়ে যেতে পারেন। আর PPF-এর এই সুবিধাই আপনাকে বয়সকালে করমুক্ত নিয়মিত আয়ের সুযোগ করে দেবে। এখানে একটা কথা জানিয়ে রাখা দরকার, আপনি with বা without contribution– যেভাবেই extension করুন না কেন PPF অ্যামাউন্টের উপর করমুক্ত ইন্টারেস্ট পাওয়া যাবে। তবে যাঁরা without contribution বিকল্প বেছে extend করবেন তাঁরা প্রতিবছর যত খুশি টাকা withdraw করতে পারেন, কোনো লিমিট নেই। আর with contribution-এর ক্ষেত্রে ১৫ বছরের ম্যাচ্যুরিটির পর প্রতিবছর সর্বাধিক অ্যাকাউন্ট ব্যালেন্সের 60% withdraw করা যাবে। এবার দেখি চলুন কীভাবে PPF আপনাদের ৬০ বছর বয়সের পর নিয়মিত আয় দিতে পারে। 

ধরুন, আপনি ও আপনার স্ত্রী / স্বামী প্রতিবছর নিয়ম করে PPF-এ টাকা জমান। প্রতি বছর দুজনের মধ্যে প্রত্যেকেই সর্বাধিক ১.৫ লাখ টাকা করে প্রতি অ্যাকাউন্টে যদি জমান তাহলে প্রতি অ্যাকাউন্টে ৪০ লাখ টাকা জমবে ১৫ বছর শেষে। ১৫ বছর শেষ হওয়ার পর আপনি ৫ বছর করে extend বা মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত নিলেন। এবার যেহেতু বর্তমানে ইন্টারেস্ট রেট চলছে 7.1% তাই ধরে নেওয়া যায় আপনার টোটাল অ্যামাউন্টের উপর প্রতি বছর আপনি 7.1% interest পাচ্ছেন অর্থাৎ 7.1% করে অ্যামাউন্ট বাড়ছে প্রতি বছর। তাহলে প্রতি বছর আপনি যদি 7% করে টাকা withdraw করেন তাহলে মূল টাকা একইরকম থাকবে। সুতরাং ৪০ লাখের 7% মানে প্রতি অ্যাকাউন্ট থেকে ২.৮ লাখ অর্থাৎ মোট ৫.৬ লাখ টাকা বছরে withdraw করলে প্রিন্সিপাল অ্যামাউন্ট একই থাকবে। অর্থাৎ বছরে ৫.৬ লাখ টাকা মানে প্রতি মাসে ৪৬ -৪৭ হাজার টাকা পেনশনের সুযোগ থাকবে আপনার কাছে তা-ও আবার সম্পূর্ণ করমুক্ত। 

তবে মনে রাখতে হবে বেশি পরিমাণ পেনশন অ্যামাউন্টের জন্য আপনাকে নিয়মিত ভালো পরিমাণ অর্থ PPF-এ জমা করতে হবে। সর্বাধিক ১.৫ লাখ টাকা জমা করা যায় PPF-এ। যদি আপনি প্রতি বছর ১ লাখ টাকা করেও জমা করেন ৩০ বছর পর সেই অ্যামাউন্ট দাঁড়াবে ১ কোটি ৩ লাখ টাকায়। সুতরাং বার্ধক্যের সময়ে করমুক্ত নিয়মিত আয় পেতে PPF একটি ভালো বিকল্প হতেই পারে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading