buzywithinfoBuzy With Info
Everything About Business
pma

প্রধানমন্ত্রী আবাস যোজনা আরবান 2.0! তৈরি হবে এক কোটি বাড়ি

Pradhan Mantri Awas Yojana Urban 2 0 চালু করার জন্য প্রস্তুতি শুরু করে দিলো কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রক৷ 2015-16 সাল থেকে ভারত সরকারের চালু করা এই Pradhan Mantri Awas Yojana-র আওতায় গ্রামীণ ও শহুরে পরিবারগুলি ভীষণ উপকৃত হচ্ছে। শুধু তাই নয়, গত 9 বছরে বাস্তবায়িত গুরুত্বপূর্ণ প্রকল্পগুলিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তৎপর কেন্দ্র

Copy of ONLY Text Ads Banner BWI News

মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরোও জানানো হয়েছে যে, একটি পাইলট প্রজেক্ট শুরু করা হয়েছে। অটল মিশন ফর রিজুভেনেশন অ্যান্ড আরবান ট্রান্সফরমেশনে (AMRUT) মহিলাদের স্ব-নির্ভর গোষ্ঠীগুলির অংশগ্রহণের বিষয়ে, মন্ত্রকের অতিরিক্ত সচিব, ডি. থারা জানান, এই মিশনটিকে সম্প্রদায় ভিত্তিক করে, জলের পরিকাঠামোতে বিরাট উন্নতি করা সম্ভব। মহিলাদের প্রশিক্ষণ দিয়ে জল শোধনাগারে পাঠানোর পাশাপাশি, জল পরীক্ষার কাজ সম্পর্কে অবহিত করা হচ্ছে।

সরকারি প্রকল্পের কোর্স

অম্রুত প্রকল্প এবং জল পরিকাঠামোর উপর এর প্রভাব সম্পর্কে শিক্ষিত করে তোলা হচ্ছে মহিলাদের। শিক্ষার্থীদেরও এই মিশনের সঙ্গে যুক্ত করে তাদের আই-কার্ড দেওয়া হচ্ছে। জলের সংযোগ পরীক্ষা করা, জলাধারের অবস্থা পরীক্ষা করা -সহ জল পরিকাঠামো সম্পর্কিত অনেক প্রকল্প তাদের দিয়ে করানো সঙ্গে কোম্পানির রিপোর্টও যাচাই করছে তারা। এখনও পর্যন্ত, 350টি মহিলা স্বনির্ভর গোষ্ঠী জল প্রকল্পে যুক্ত হয়েছে৷ এই মিশনের পর অনেক শহরেই জল সমস্যার সমাধান হয়েছে।

Pradhan Mantri Awas Yojana

আবাসন মন্ত্রকের যুগ্ম সচিব কুলদীপ নারায়ণ আবাস যোজনা প্রসঙ্গে বলেন, প্রধানমন্ত্রী আবাস যোজনা-আরবানের অধীনে 118.63 লাখ বাড়ি অনুমোদিত হয়েছিল। এর মধ্যে 114.00 লাখ বাড়ি তৈরি করা হয়েছে এবং 84 লাখ বাড়িগুলি সম্পূর্ণ নির্মাণের পর সুবিধাভোগীদের হাতে হস্তান্তর করা হয়েছে

এসব বাড়ির 90 শতাংশের বেশি মহিলাদের নামে। Pradhan Mantri Awas Yojana 1 ডিসেম্বর 2024 পর্যন্ত বাড়ানো হয়েছে। জিও-ট্যাগিংয়ের মাধ্যমে মনিটরিং করা হচ্ছে। তিনি বলেন, হাউজিং স্কিম 2.0-এর অধীনে আবারও এক কোটি বাড়ি তৈরির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

BWI 600 x 200

Article By – আস্তিক ঘোষ

Untitled design 2024 08 09T113155.925

Comments are closed

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading