buzywithinfoBuzy With Info
Everything About Business
Murmu

বাজেট পেশের আগের দিন সংসদে ভাষণের সময় রাষ্ট্রপতি মুর্মু তুলে ধরলেন দেশের সাফল্যের তালিকা, বিস্তারিত জানুন

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

শুক্রবার সংসদের বাজেট অধিবেশন শুরু হয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর উভয় কক্ষের যৌথ অধিবেশনের ভাষনের মাধ্যমে। যেখানে তিনি সরকারের সাফল্যতা এবং প্রাধান্যগুলি তুলে ধরেছেন। নিজের ভাষণের আগে মুর্মু প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী এবং কুম্ভমেলায় প্রাণ হারানো যাত্রীদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানিয়েছেন। তারপর রাষ্ট্রপতি জোর দিয়ে বলেন যে সরকার যুবসমাজের শিক্ষা এবং তাদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরির উপর বিশেষ মনোযোগ দিয়েছে। তিনি আরও বলেন যে, ‘একজাতি, এক নির্বাচন’ এবং ওয়াকফ সংশোধনী বিলের দিকে প্রচেষ্টাও চলছে।

8 3

মুর্মু উল্লেখ করেন যে আয়ুষ্মান ভারত প্রকল্পে আওতায় কেন্দ্র সরকার ৭০ বছর বা তার বেশি বয়সী ছয় কোটি প্রবীণ নাগরিকদের স্বাস্থ্য বীমা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, সরকার দেশের নারী-নেতৃত্বাধীন উন্নয়নে বিশ্বাস করে। আর এই লক্ষ্যে ৩ কোটি লক্ষপতি (Lakhpati) দিদি তৈরি করা। তিনি প্রযুক্তিতে ভারতের অগ্রগতির প্রশংসাও করেন। আর বলেন যে, যুবসমাজ স্টার্টআপ থেকে শুরু করে স্পোর্টস এবং স্পেস, প্রতিটি ক্ষেত্রেই দেশের জন্য গৌরব নিয়ে আসছে। এমনকি ভারত কৃত্রিম বুদ্ধিমত্তা এবং প্রযুক্তি গ্রহণে বিশ্বকে পথ দেখাচ্ছে। এছাড়া তিনি উধমপুর-শ্রীনগর-বারামুল্লা রেল সংযোগ প্রকল্পের কথাও বলেন। আর জানান যে ভারত সরকার ভবিষ্যতের অবকাঠামোতে রেকর্ড বিনিয়োগ করেছে।

রাষ্ট্রপতি বলেন, সরকার কৃষিক্ষেত্রে আধুনিকীকরণ এবং স্বনির্ভরতার দিকে কাজ করছে এবং কৃষকদের আয় বৃদ্ধির উপর জোর দিচ্ছে। তিনি বলেন, সরকার কৃষকদের জন্য আরও ভালো রিটার্ন নিশ্চিত করছে। মুর্মু উল্লেখ করেছেন যে গত মাসে ‘প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প’ এর আওতায় লক্ষ লক্ষ কৃষককে ৪১,০০০ কোটি টাকা বিতরণ করা হয়েছে। সমবায়ের মাধ্যমে সমৃদ্ধি বৃদ্ধির জন্য ত্রিভুবন সহকারী বিশ্ববিদ্যালয়ের অনুমোদনের কথাও উল্লেখ করেন। তিনি গুরুত্বপূর্ণ উদ্দ্যোগগুলির মধ্যে উৎপাদন বৃদ্ধি এবং ভোজ্যতেলে স্বনির্ভরতা অর্জনের জন্য তৈলবীজ সম্পর্কিত জাতীয় মিশনের অনুমোদনের বিষয়টি তুলে ধরেন।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading