buzywithinfoBuzy With Info
Everything About Business
Nirmala Sitharaman

১ ট্রিলিয়ন টাকার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফান্ডের সুবিধা পাবে প্রাইভেট সেক্টরও; নতুন ফান্ডকে কেন্দ্র করে কী বলছেন সীতারমণ?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

৭ নভেম্বর এক সভায় বক্তৃতা দেওয়া সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বলেন, সদ্য লঞ্চ হওয়া রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফান্ড (R&D) সরকারি এবং বেসরকারি, উভয় সেক্টরের জন্য উন্মুক্ত। বিশেষ করে বেসরকারি সেক্টররা তাদের ইনোভেসন বা উদ্ভাবন ক্ষমতা বৃদ্ধি করতে এটি সাহায্য নিতে পারে। সমগ্র দেশ জুড়ে যত সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে, সকলে উদ্ভাবনের এবং রিসার্চের জন্য R&D ফান্ডকে ব্যবহার করতে পারে। যে ফান্ডের লক্ষ্য ভারতের রিসার্চ ইকোসিস্টেমকে শক্তিশালী করা এবং সরকারি প্রতিষ্ঠান ও বেসরকারি প্রতিষ্ঠানের উন্নয়নে এটি মাধ্যমে সহযোগিতা বৃদ্ধি করা। বিশেষ করে আর্টিফিসিয়াল ইন্টালিজেন্স, ক্লিয়ার এনার্জি এবং উৎপাদন সেমিকন্ডাক্টরের মতো ক্ষেত্রে। 

8 3

প্রধানমন্ত্রী সাথে দেশজুড়ে বৈজ্ঞানিক গবেষণা (Scientific Research) এবং উদ্ভাবনাকে উৎসাহিত করার জন্য ‘অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন’-এর প্রতিষ্ঠারও ঘোষণা করেন। আসামের মরিগাঁও জেলার জাগিরোডে টাটা ইলেকট্রনিক্সের সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি এবং টেস্টিং ফ্যাসিলিটি পরিদর্শনের সময় অর্থমন্ত্রী মন্তব্য করেন যে, রিসার্চ ফাউন্ডেশনটি শিক্ষা, শিল্প এবং সরকারি প্রচেষ্ঠাকে একীভূত করার জন্য গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে আশা করা হচ্ছে। আর এই সব নির্মলা সীতারমণের দুই দিনের রাজ্য সফর চলাকালীণ ঘটে। 

২৭,০০০ কোটি টাকার টাটা সেমিকন্ডাক্টর প্রকল্পটি প্রতিদিন ৪৮ মিলিয়ন চিপ উৎপাদন করবে বলে আশা করা হচ্ছে। আর ফ্লিপ চিপ এবং ইন্টিগ্রেটেড সিস্টেম -ইন-প্যাকেজ বা ISIP-এর মতো উন্নত প্যাকেজিং প্রযুক্তি ব্যবহার করবে বলেও অনুমান করা হচ্ছে। যদি এটি সম্পন্ন হয়, তবে এটি ভারতের শীর্ষস্থানীয় উচ্চ-প্রযুক্তি উৎপাদন সুবিধাগুলি মধ্যে একটি হয়ে উঠবে। অর্থমন্ত্রী বলেন, বর্তমান সময়ের প্রচুর সুযোগ পাওয়া যায়। একবার একটি শিল্প ইউনিট প্রতিষ্ঠিত হলে, বেশ কয়েকটি পার্শ্ববর্তী শিল্প গড়ে ওঠে। যা নতুন প্রজন্মের জন্য আরও কর্মসংস্থানের সুযোগ তৈরি করে। এই মুহুর্তে আসাম তেমনি এক গোল্ডেন মোমেন্টের সম্মুখীন হয়েছে। 

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading