buzywithinfoBuzy With Info
Everything About Business
IRCTC

ট্রেনে যাতায়াতে মেলে না বিজলারি; তার পরিবর্তে মেলে ‘রেল নীর’! ওই জলের বোতল বিক্রি করে IRCTC কত টাকা লাভ করেছে জানেন?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ট্রেনে যাঁরা নিয়মিত যাতায়াত করেন কাছে নীল কাগজে মোড়া ‘রেল নীর’ এর বোতল খুবই পরিচিত। বর্তমানে দুরপাল্লার ট্রেনে বিজলারি বা কিনলের বোতল খুঁজলে পাওয়া যায় না। কারণ ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন, অর্থাৎ IRCTC ‘রেল নীর’ সংস্থার জলের পরিষেবা প্রদান করে। যার মাধ্যমে অনেক কর্মসংস্থান জেনারেট হয়। পাশাপাশি এর থেকে ভারতীয় রেলের বিপুল আয় হয়। সাম্প্রতিক IRCTC ২০২৪-২৫ সালের চতুর্থ (জানুয়ারি থেকে মার্চ) ত্রৈমাসিকের ফলাফল প্রকাশ করেছে। যেখানে নিট আয়ে লম্ফন লক্ষ্য করা গেছে। 

11

IRCTC-এর দ্বারা প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরের শেষ প্রান্তিকে তারা সব মিলিয়ে ৩৫৮ কোটি টাকার আয় করেছে। যেখানে এক বছর আগের চতুর্থ ত্রৈমাসিকে IRCTC-এর লাভের পরিমাণ ছিল ২৮৪ কোটি টাকা। এছাড়াও রিপোর্টে বলা হয়েছে যে কোম্পানিটি ২০২৪-২৫ অর্থবছরের চতুর্থ ত্রৈমাসিকে ‘রেল নীর’ থেকে ৯৬ কোটি টাকা আয় করেছে। যা তার আগের অর্থাৎ অক্টোবর-ডিসেম্বর পর্যন্ত সময়ে কোম্পানির আয়ের সমান। তবে ২০২৩-২৪ সালে IRCTC চতুর্থ ত্রৈমাসিকে ‘রেল নীর’ থেকে ৮৩ কোটি টাকার লাভ করেছে। 

২০২৪-২৫-এর চতুর্থ ত্রৈমাসিকে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন অর্থাৎ IRCTC ক্যাটারিং পরিষেবার মাধ্যমে ৫২৯ কোটি টাকা আয় করেছে। যা তৃতীয় ত্রৈমাসিকে ছিল ৫৫৫ কোটি টাকার। তবে কোম্পানির তার আগের অর্থবছরের চতুর্থ ত্রৈমাসিকে ক্যাটারিং থেকে ৫৩১ কোটি টাকার আয় করেছিল। অর্থাৎ এক বছরে আয় অনেকটা কমেছে। এছাড়াও IRCTC অনলাইনের মাধ্যমে কাটা টিকিট থেকে ৩৭২ কোটি টাকা লাভ করেছে। যা তৃতীয় ত্রৈমাসিকে ছিল ৩৫৪ কোটি টাকার। সব মিলিয়ে ২০২৪-২৫ অর্থবছরের চতুর্থ ত্রৈমাসিকে কোম্পানিটির মুনাফা ছিল ২,৩৪২ কোটি টাকার। 

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading