buzywithinfoBuzy With Info
Everything About Business
Indian Railways

রেকর্ড সংখ্যক স্পেশাল ট্রেন! দুর্গাপুজোর আগে বিশেষ পদক্ষেপ রেলের

Article By – আস্তিক ঘোষ

Untitled design 2024 08 09T113155.925

সকল যাত্রীদের জন্য বিরাট সুখবর। এই বছর দুর্গাপুজোর সময় গ্রামে যেতে চাইলে কোনও সমস্যা হবে না ট্রেন যাত্রায়। কিংবা বিভিন্ন পুজো মন্ডপে ঠাকুর দেখতে যেতেও সমস্যায় পড়তে হবে না দর্শনার্থীদের। হ্যাঁ, যাত্রীদের নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিত করতে এই উৎসবের মরসুমে অনেকগুলি বিশেষ ট্রেন চালানোর পরিকল্পনা করেছে ভারতীয় রেল। রেলের এক আধিকারিক জানান, এবার উৎসবের মরসুমে 6 হাজারের বেশি যাতায়াত করবে বিশেষ ট্রেন। এই বিশেষ ট্রেনগুলির কার্যক্রম শুরু হবে আগামীকাল অর্থাৎ 1 অক্টোবর থেকেই। এই ট্রেনগুলি চলবে ছট পুজোর পর পর্যন্ত অর্থাৎ 30 নভেম্বর 2024 পর্যন্ত। 

11

প্রতি বছর, উৎসবের মরসুমে যাত্রীদের প্রচুর ভিড়ের কারণে বিশেষ ট্রেনগুলি পরিচালনা করে উত্তর রেলওয়ে। এ বছর সেই ট্রেনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এবার বিশেষ ট্রেনের মাধ্যমে 2694টি ট্রিপ পরিচালনা করবে উত্তর রেলওয়ে। উল্লেখ্য, দুর্গাপুজো, দীপাবলি এবং ছট উৎসব উপলক্ষে যাতায়াতের অন্যতম মাধ্যম হিসেবে ট্রেনের উপরেই ভরসা রাখেন লক্ষাধিক মানুষ। যাত্রীদের বিপুল ভিড়ের কারণে যাত্রীদের সুন্দর ও আরামদায়ক যাত্রা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে রেলওয়ে।

গত বছরও উৎসবের মরসুমে বিশেষ ট্রেন পরিচালনা করেছিল উত্তর রেলওয়ে। তবে গত বছর এসব ট্রেনের মোট 1082টি ট্রিপ দেওয়া হয়েছিল। এই বছর এই সংখ্যা 149 শতাংশ বৃদ্ধি পেয়ে প্রায় 2694 টি বেড়েছে। যাত্রীদের সহজ এবং আরামদায়ক ভ্রমনের সুবিধা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ ভারতীয় রেলওয়ে।

আর কিছুদিন পরেই দুর্গাপুজো, পশ্চিমবঙ্গ জুড়ে পুজো মণ্ডপগুলিতে ভিড় বাড়বে দর্শনার্থীদের। দেশ বিদেশ থেকে দর্শনার্থীরা এ সময় বাংলায় আসেন। এছাড়াও রয়েছে পরপর কালীপুজো, দীপাবলি, ছট পুজো। তাই সব মিলিয়ে দেশ জুড়ে এখন উৎসবের মরসুম চলবে। স্পেশাল ট্রেনের চাহিদা বাড়লে ট্রেনের সংখ্যা আরও বৃদ্ধি করা হতে পারে বলে জানিয়েছেন রেলের আধিকারিকরা।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading