buzywithinfoBuzy With Info
Everything About Business
fiscal deficit

প্রথম ছয় মাসে বৃদ্ধি পেলো রাজস্ব ঘাটতি; প্রকাশিত সরকারি তথ্য থেকে জেনে নিন গুরুত্বপূর্ণ বিষয়গুলি

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

৩১ অক্টোবর, ২০২৫-এ প্রকাশিত তথ্য অনুসারে, চলতি অর্থবছর (২০২৫-২৬ সাল)- এর প্রথম ছয় মাসে রাজস্ব ঘাটতি (Fiscal Deficit) কিছুটা বেড়ে ৩৬.৫%-এ দাঁড়িয়েছে। যা গত বছরের একই সময় ২৯.৪% ছিল। প্রকাশিত রিপোর্ট থেকে আরও জানা যায় যে সরকার পূর্ণ বছরের মূলধন ব্যয়ের লক্ষ্যমাত্রার ১১.২ লক্ষ কোটি টাকার ৫১.৮% ব্যয় করেছে। যেখানে গত অর্থবছরে প্রথমার্ধে এটি ৩৭.৩% অর্জন করেছিল। ছয় মাসের মধ্যে শুধুমাত্র সেপ্টেম্বরে ১.৫ লক্ষ কোটি টাকা ব্যয় করা হয়েছে। যা আগের বছরের তুলনায় ৩০% বেশি। এমনকি সরকার এপ্রিল মাসে মাত্র ১.৬ লক্ষ কোটি টাকা ব্যয় করে। 

7 3

মূলধন ব্যয়ের অধীনে ঋণ বিতরণ (Loan disbursal)-গত বছরের এপ্রিল-সেপ্টেম্বর মাসের ৫৫,৩৯৮ কোটি টাকার তুলনায় চলতি বছরে বেশি ছিল, বলা চলে দ্বিগুণ প্রায়। রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে সরকারের মোট ব্যয় সময়ের সাথে ধীর গতিতে বৃদ্ধি পেয়েছে। কারণ ২০২৫-২৬ অর্থবছরে সরকার বাজেটের নির্ধারিত ৫০.৭ লক্ষ কোটি টাকার মধ্যে ইতিমধ্যেই ৪৫.৫% ব্যবহার করে ফেলেছে। যা ২০২৪-২৫ সালের এপ্রিল-সেপ্টেম্বর বা বছরে প্রথমার্ধে সরকার দ্বারা ব্যবহৃত মূলধনের ৪৩.৮%-এর বিপরীতে এসেছে। তবে আগের বছরের তুলনায় মোট আয়ত্ত বৃদ্ধি পেয়ে ১৭.৩০ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে। যা চলতি অর্থবছরের বাজেট লক্ষ্যমাত্রার ৪৯.৫%। 
চলতি অর্থবছরের এই পর্যন্ত রাজস্ব প্রাপ্তি ছিল ১৬.৯৫ লক্ষ কোটি টাকা, যার মধ্যে কর রাজস্ব ছিল ১২.২৯ লক্ষ কোটি টাকা এবং কর বহির্ভূত রাজস্ব ছিল ৪.৬৬ লক্ষ কোটি টাকা। কর যুক্ত ও কর বহির্ভূত রাজস্ব বাজেট অনুমানের যথাক্রমে ৪৩.৩% এবং ৭৯.৯% ছিল। গত অর্থবছরে কর রাজস্ব বাজেট অনুমানের ৪৯%-এর চেয়ে কম ছিল, তবে কর বহির্ভূত রাজস্ব গত বছরের একই সময়ের বাজেট পূর্বাভাসের ৬৫.৫% থেকে বেড়েছে। এছাড়া ভারতীয় রিজার্ভ ব্যাংক কেন্দ্রীয় সরকারকে ২.৬৯ লক্ষ কোটি টাকার লভ্যাংশ অনুমোদন করার ফলে কর-বহির্ভূত রাজস্ব বৃদ্ধি পেয়েছে, যা গত বছর স্থানান্তরিত ২.১১ লক্ষ কোটি টাকার চেয়ে বেশি। যা কেন্দ্রীয় সরকারকে তার রাজস্ব ঘাটতি কমাতে সাহায্য করবে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading