২০২০ – ২০২১ এবং ২০২১-২০২২ সালে করোনা মহামারির জন্য বিপুল সংখ্যক কর্মীরা চাকরি হারান। অবশ্য এটাই শেষ নয় চলতি বছর পর্যন্ত চাকরি ছাঁটাইয়ের হার অব্যাহত। বহু সংস্থা অভ্যন্তরীন খরচ কমাতে কর্মী ছাঁটাই করছে। আবার বেশ কিছু অফিস আর কারখানা বন্ধের কারণে দেশ তথা পশ্চিমবঙ্গ রাজ্যেও বিপুল সংখ্যক মানুষ বেকারত্বের আওতায় চলে এসেছেন। আবার বহু শিক্ষার্থী নিজের শিক্ষগ্রহন সম্পূর্ণ করার পরেও চাকরি না পাওয়ায় বেকার রয়েছে। এমন জনগণের উদ্দেশ্যে আর্থিক সাহায্যে হাত বাড়িয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার।
পশ্চিমবঙ্গঁ সরকার বেকার বা চাকরি যে সকল রাজ্যবাসী পাননি তাদের ট্রেনিংয়ের সুযোগের সাথে যুবশ্রী Scheme-র মাধ্যমে ২৫০০ টাকা প্রদান করে থাকে। এর সাহায্যে পরবর্তীতে রাজ্য সরকার বা বেসরকারী প্রশিক্ষন প্রতিষ্ঠানে উন্নয়ন কর্মসূচীর অধীনে ট্রেনিং নিতে পারেন। যা আবেদনকারীর আগ্রহ ও দক্ষতা অনুযায়ী নির্নয় করা হয়। এখানেই শেষ নয় ট্রেনিং গ্রহনের পর প্রার্থীকে সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে নিয়োগ সহায়তা করে Scheme-টি। তবে যুবশ্রী সুবিধা পেতে কী কী যোগ্যতা দরকার বা কারা সুবিধা গ্রহণ করতে পারবেন, তা দেখে নেওয়া যাক:-
সরকারি প্রকল্পের কোর্স
- আবেদনকারী প্রার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গ রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- রাজ্য বা কেন্দ্র সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অন্তত অষ্টম শ্রেণী পাস পড়ুয়ারা সুবিদা পাবেন।
- আবেদনকারীর আগে সেল্ফ – এমপ্লয়েডের সঙ্গে সম্পর্কিত রাজ্য বা কেন্দ্র সরকারের অধীনে ঋণ যাদের চলতে তারা সুবিধা পাবেন না।
- আবেদনকারীর বয়স আবেদন করার বছরের ১ এপ্রিলে ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে থাকতে হবে ।
- পরিবারের একজন সদস্য যুবশ্রী Scheme-র সুবিধা পাবেন।
- কোনও ফৌজদারি অপরাধের বা ক্রিমিনাল অফেন্সের রেকর্ড থাকলে আবেদনকারী সুবিধা পাবেন না।

রাজ্য সরকারের প্রকল্প এবং স্কিমের পাশাপাশি দেশের কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা বেশ কিছু প্রকল্পের সাথে বেশ কিছু উল্লেখযোগ্য স্কিম রয়েছে। যেখানে বিনিয়োগ করলে মোটা অঙ্কের রিটার্ন পাওয়া যায়, নিরাপত্তার সাথে। সেই [কেন্দ্রীয় সরকারের সকল স্কিমের বিষয় বিস্তারিত জানতে নীচের লিংকে ক্লিক করুন:]
Article By – সুনন্দা সেন





