buzywithinfoBuzy With Info
Everything About Business
Nirmala Sitharaman

৫ বছরে ৭৫,০০০ মেডিক্যাল সিট এবং AI সেন্টারের জন্য ৫০০ কোটি টাকার ঘোষণা করলেন সীতারমন

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কিত শিক্ষা ও গবেষণা জোরদার করার জন্য কেন্দ্রীয় সরকার মোট ৫০০ কোটি টাকা বিনিয়োগের মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-তে উৎকর্ষ কেন্দ্র স্থাপন করবে। আজ অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ঘোষণা করেছেন যে ১০০ কোটি টাকা ব্যয়ে একটি কেন্দ্রের নির্মান উন্নত করা হবে। গতকাল উপস্থাপিত ২০২৪-২৫ সালের অর্থনৈতিক সমীক্ষায় ভারতের কর্মীবাহিনীর উপর, বিশেষ করে নিম্ন দক্ষতা এবং নিম্ন মূল্য সংযোজিত চাকরির উপর AI-এর প্রভাব তুলে ধরা হয়েছে।

11

অন্যদিকে সীতারমণ আর এক ঘোষণা করেছেন যে, আগামী পাঁচবছরে ৭৫,০০০ নতুন মেডিক্যাল আসন যুক্ত হবে। গত দশকে সরকার ইতিমধ্যেই স্নাতক বা UG (Undergraduate) এবং স্নাতকোত্তর বা PG (Postgraduate) মেডিক্যাল আসন ১০০% বৃদ্ধি করেছে। যার ফলে মোট আসন সংখ্যা ১.১ লক্ষে পৌঁছেছে বলেও জানিয়েছেন সীতারমন। সম্প্রসারণের পরবর্তী পর্যায়ের অংশ হিসাবে। আগামী বছরের মধ্যে মেডিক্যাল কলেজগুলিতে ১০,০০০ অতিরিক্ত আসন তৈরি করা বা ক্রিয়েড করা হবে।
তিনি বাজেট পেশেও উল্লেখ করেন যে শ্রমিকদের মিডিয়াম এবং উচ্চ দক্ষ ভূমিকায় রূপান্তরিত করতে সহায়তা করার জন্য ‘শক্তিশালী প্রতিষ্ঠান (nobust institution)’ তৈরির প্রচেষ্টায় আহ্বান জানানো হয়েছে। যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের প্রচেষ্টাকে প্রতিস্থাপন করার পরিবর্তে বৃদ্ধি করতে পারবে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading