buzywithinfoBuzy With Info
Everything About Business
investment

কেন্দ্র সরকারের বড় অনুমোদন; ১০,০০০ কোটি টাকায় স্টার্টআপ ইন্ডিয়া FOF 2.0 পেলো অনুমোদন

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ভারতের স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করতে কেন্দ্র সরকার ১০,০০০ কোটি টাকার নতুন স্টার্টআপ ইন্ডিয়া ফান্ড অফ ফান্ড বা FOF 2.0 অনুমোদন করেছে। এই উদ্যোগটি দেশের নতুন ব্যবসা, বিশেষ করে প্রাথমিক পর্যায়ের ও ডিপ-টেক স্টার্টআপগুলিকে অর্থের জোগান দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে। সরকারের লক্ষ্য এই ফান্ডের মাধ্যমে প্রযুক্তি নির্ভর শিল্প, ম্যানুফ্যাকচারিং, কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর, ক্লিন-টেক এবং অন্যান্য ভবিষ্যৎমুখী ক্ষেত্রে নতুন কোম্পানিগুলিকে দ্রুত এগিয়ে নেওয়া।

8 3

বিশেষজ্ঞদের মতে, স্টার্টআপের সবচেয়ে বড় সমস্যা হলো শুরুতে পর্যাপ্ত বিনিয়োগ পাওয়া। আর সেই সমস্যা দূর করতে এই নতুন পদক্ষেপ। আবার অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত শুধু নতুন কোম্পানি তৈরি করবে না, বরং কর্মসংস্থান বাড়াবে, নতুন প্রযুক্তি উন্নয়ন করবে এবং ভারতকে বৈশ্বিক স্টার্টআপ হাব হিসেবে আরও শক্তিশালী করবে। কারণ এই প্রকল্পটি পরিচালনা করবে Small Industries Development Bank of India বা SIDBI, যারা দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পে অর্থায়নের জন্য পরিচিত। 

অন্যদিকে, বাস্তবায়ন ও নীতি পর্যবেক্ষণের দায়িত্ব থাকবে Department for Promotion of Industry and Internal Trade-এর ওপর।

আরও জানা যায় যে দেশের স্টার্টআপ উন্নয়নের জন্য কেন্দ্র আগে থেকেই Startup India উদ্যোগ চালু রেখেছে। ২০১৬ সালে প্রথম ‘ফান্ড অফ ফান্ডস’ চালু হয়েছিল ১০,০০০ কোটি টাকার করপাস নিয়ে। নতুন FoF 2.0 সেই উদ্যোগেরই পরবর্তী ধাপ, যা আগামী কয়েক বছরে হাজার হাজার নতুন উদ্যোগকে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে।

তবে এই ফান্ড সরাসরি কোনো স্টার্টআপে টাকা দেবে না। বরং সরকার অর্থ দেবে বিভিন্ন ভেঞ্চার ক্যাপিটাল ও বিকল্প বিনিয়োগ তহবিলে, যারা পরে সেই টাকা স্টার্টআপে বিনিয়োগ করবে। ফলে সরকারি টাকার সঙ্গে বেসরকারি বিনিয়োগও যুক্ত হবে এবং মোট বিনিয়োগের পরিমাণ অনেক বেশি হবে। এটাকে বলা হয় “মাল্টিপ্লায়ার ইফেক্ট” — অর্থাৎ একটি সরকারি টাকার বিপরীতে কয়েকগুণ বেশি বেসরকারি টাকা বাজারে আসতে পারে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading