buzywithinfoBuzy With Info
Everything About Business
taxes

ভারতের জন্য সুখবর! প্রত্যক্ষ এবং কর্পোরেট সেক্টর থেকে কর আদায় পেয়েছে বৃদ্ধি; অবশ্য রিফান্ডে দেখা গেছে পতন

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

২০২৫-২৬ অর্থবছরের এই পর্যন্ত কেন্দ্র সরকার সিকিউরিটিজ লেনদেন কর সহ কর্পোরেট এবং ব্যক্তিগত আয়কর (income taxes) থেকে ১১.৮৯ ট্রিলিয়ন টাকা আয় করেছে। যা গতবছরের তুলনায় ৬.৩% বৃদ্ধি পেয়েছে। এছাড়া এটি চলতি অর্থবছরের জন্য ২৫.২ ট্রিলিয়ন ডলারের প্রত্যক্ষ কর আদায়ের লক্ষ্যমাত্রার ৪৭%-কে প্রতিনিধিত্ব করে। রিফান্ডের আগে ১২ অক্টোবর পর্যন্ত প্রত্যক্ষ কর রেভিনিউ কালেকশন চলতি অর্থবছরের জন্য ১৩.৯২ ট্রিলিয়ন টাকায় দাড়িয়েছে। যা বার্ষিক ভিত্তিতে ২.৪% বৃদ্ধির ইঙ্গিত দেয়। কর ও পরামর্শদাতা সংস্থা AKM গ্লোবালের কর অংশীদার অমিত মহেশ্বরী বলেন, প্রত্যক্ষ কর রেভিনিউয়ের ৬.৩৩% প্রবৃদ্ধিতে এসেছে ৫.০২ ট্রিলিয়ন টাকার কর্পোরেট কর এবং ৬.৫৬ ট্রিলিয়ন টাকা নন-কর্পোরেট কর সংগ্রহ থেকে। 

July 18 New in article ads By Sir 1

এদিকে ইনকাম-ট্যাক্স ডিপার্টমেন্টের তথ্য বলছে যে সরকার ব্যক্তিগত এবং ব্যবসায়িক করদাতাদের ২ ট্রিলিয়ন টাকার রিফান্ড ইতিমধ্যে প্রদান করেছে। যা গত বছরের একই সময়ে জারি করা রিফান্ডের তুলনায় ১৬% কম। আদপে নন-কর্পোরেট করদাতারা ব্যক্তিগত ভাবে কম রিফান্ডের সুযোগ পেয়েছেন। তথ্য অনুসারে, কর্পোরেট করদাতাদের ক্ষেত্রে একই সময় জারি করা কর রিফান্ড ১৬% বৃদ্ধি পেয়েছে। সিকিউরিটিজ লেনদেন কর বা STT থেকে রেভিনিউ প্রাপ্তি এই বছর এখন পর্যন্ত ৩০,৮৭৮ কোটি টাকাতে স্থিতিশীল রয়েছে। যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ১% কম বৃদ্ধি পেয়েছে। কর্পোরেট এবং নন-কর্পোরেট সেক্টরেও মোট কর আদায় ২.৩৬% বৃদ্ধি পেয়ে ১৩.৯২ ট্রিলিয়ন ডলারে দাড়ালেও রিফান্ড ১৫.৯৮% হ্রাস পেয়ে ২.০৩ ট্রিলিয়ন ডলারে দাড়িয়েছে।

তথ্য থেকে জানা যাচ্ছে যে কেন্দ্রের প্রত্যক্ষ কর রেভিনিউ কানেকশনে কিছুটা পরিবর্তন এসেছে। চলতি বছরের এই পর্যন্ত নেট প্রত্যক্ষ কর রেভিনিউ বৃদ্ধির হার ৬.৩%, যা এই বছরের কেন্দ্রীয় বাজেটে ১২.৬৫% বৃদ্ধির পূর্বাভাসের অর্ধেক মাত্র। ২০২৪-২৫ অর্থবছরে সরকার ১৪.৩৫% বৃদ্ধির হারের সাথে নেট প্রত্যক্ষ কর অর্জন করেছে। আর এই বছরের বাজেটে ঘোষিত ব্যক্তিগত আয়কর ছাড়ের ফলে সরকারি কোষাগারে প্রায় ১ ট্রিলিয়ন টাকা ব্যয় হবে বলে আশা করা হচ্ছে। এই হ্রাস কর আদায়ের হারকে প্রভাবিত করতে পারে বলে অনুমান করা হচ্ছে। 

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading