EPF বা Employees’ Provident Fund ভারতের প্রত্যেক বেতনপ্রাপ্ত নাগরিকদের জন্য ভারত সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের দ্বারা প্রবর্তিত একটি অবসর সঞ্চয় প্রকল্প। EPF প্রকল্পটি ১৯৫২ সালে চালু হয়েছিল। মূলত লক্ষ লক্ষ কর্মচারীর নিজের নিজের প্রতিষ্ঠানের প্রতি কঠোর পরিশ্রম, দায়বদ্ধতার পরিবর্তে তাঁদের সামাজিক নিরাপত্তা ও নিশ্চিত ভবিষ্যত প্রদানের প্রচেষ্টায় চালু হয়েছিল এই প্রকল্পটি। এই প্রকল্পে আপনার মাসিক বেতনের একটি নির্দিষ্ট শতাংশ কেটে নেওয়া হয় এবং সেই পরিমাণ অর্থের সঙ্গে আপনার employer বা নিয়োগকর্তা সমপরিমাণ অর্থ আপনার EPF অ্যাকাউন্টে জমা করেন। এই আলোচনায় আমরা জানব EPF-এর কন্ট্রিবিউশন কী, কেমন কর ছাড় রয়েছে EPF-এর, সুদের পরিমাণ কী, TDS কত কাটা হয় ইত্যাদি বিষয়ে।
EPF কন্ট্রিবিউশন: আপনার মাসিক বেতন থেকে কিছু পরিমাণ টাকা কেটে কন্ট্রিবিউট করা হয় EPF-এ এবং সেই সঙ্গে আপনার employer-ও একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ আপনার হয়ে আপনার অ্যাকাউন্টে কন্ট্রিবিউট করেন। অর্থাৎ EPF-এর কন্ট্রিবিউশন দুইভাগে বিভক্ত –
(i) Employee কন্ট্রিবিউশন: আপনি একজন কর্মচারী হিসেবে এই কন্ট্রিবিউশন করবেন। আপনার বেতনের 12% কন্ট্রিবিউট করা যাবে যা আপনার মাসিক মূল বেতন থেকে কেটে নেওয়া হবে।
(ii) Employer কন্ট্রিবিউশন: আপনার employer-ও আপনার বেতনের 12% কন্ট্রিবিউট করবেন আপনার EPF অ্যাকাউন্টে।
কন্ট্রিবিউশনের উপর কর ব্যবস্থা :
Employer-এর 12% কন্ট্রিবিউশনে কর ছাড়ের সুবিধা আছে। তবে EPF কন্ট্রিবিউশন, NPS কন্ট্রিবিউশন ও superannuation fund-এর কন্ট্রিবিউশন মিলিয়ে যদি employer-এর মোট কন্ট্রিবিউশনের পরিমাণ বছরে ৭.৫ লাখ টাকার বেশি হয়ে যায় তাহলে মোট পরিমাণের উপর কর প্রযোজ্য হবে এবং সেটি কর্মচারীর ‘Income from salary’ হিসাবে ধরা হবে ও কর্মচারীকে কর দিতে হবে।
কর্মচারী অর্থাৎ employee যে কন্ট্রিবিউশনটি করবেন সেখানে 80C ধারার অধীনে বার্ষিক ১.৫ লাখ টাকার কন্ট্রিবিউশনের উপর করছাড় রয়েছে।
Withdrawal-এর উপর কর:
আপনি যদি কোনো প্রতিষ্ঠানে কমপক্ষে চাকরি জীবনের পাঁচবছর পূর্ণ করেন এবং তারপর EPF থেকে টাকা তুলে নেন তাহলে যে কন্ট্রিবিউশন অ্যামাউন্ট জমবে এবং যা interest পাওয়া যাবে তার উপর কোনো কর দিতে হবে না।
তবে ৫ বছর পূর্ণ হওয়ার আগেই যদি টাকা তোলা হয় তাহলে কন্ট্রিবিউশন ও interest-এর উপর কর প্রদান করতে হবে।
এছাড়া interest-এর উপর কর প্রযোজ্য হবে কারণ সেটি ‘Income from Other Sources’ হিসাবে গণ্য হবে। এছাড়া ৫ বছর পূর্ণ হওয়ার আগে যদি মোট টাকা তোলার পরিমাণ ৫০,০০০ টাকার বেশি হয় তাহলে 10% TDS কাটা হবে। TDS কাটা হবে তখনই যখন Form 15G /15H জমা করা হবে না।
তবে ৫ বছরের আগে কয়েকটি ক্ষেত্রে টাকা তোলার উপর কোনো কর দিতে হবে না। যেমন –
(i) যদি কর্মচারীটি শারীরিক অসুস্থতার কারণে চাকরি থেকে অব্যহতি নেন।
(ii) যদি employer-এর দিক থেকে কাজের ক্ষেত্রে কোনো অব্যাহতি ঘটে যা কর্মচারীর নিয়ন্ত্রণে নেই।
(iii) যদি কর্মচারীর অন্য কোথাও কর্মসংস্থানের সুযোগ আসে এবং নতুন employer-এর কাছে EPF ব্যালেন্স transfer করতে হয়।
উপরিউক্ত ক্ষেত্রগুলিতে ৫ বছর পূর্ণের আগে withdrawal-এর সময় কোনো কর প্রযোজ্য হবে না।




