দেশের প্রত্যেক উপার্জনকারী নাগরিকের নির্ধারিত সময়ের মধ্যে Income Tax Return বা ITR ফাইল করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবশ্য কাজটি সময়ে সম্পন্ন না করলে সম্মুখীন হতে হয় একাধিক সমস্যার। ২০২৪-২৫ অর্থবছরের আয়কর রিটার্ণ ফাইল জমা করা শেষ তারিখ নির্ধারিত হয়েছে ৩১জুলাই, ২০২৪। তাই ইতিমধ্যেই একটি বড় অংশের করদাতা, ITR ফাইল জমা করেছেন। আবার বেশকিছু করদাতাদের এখনও পর্যন্ত আয়কর রিটার্ণ ফাইল জমা পড়েনি। যে কারণে বিশেষজ্ঞরা করদাতাদের নির্ধারিত সময়ের মধ্যে ITR ফাইল জমা করার পরামর্শ দিচ্ছেন।
এর মাঝেই শোনা যাচ্ছে যে বেশকিছু সংখ্যক করদাতারা আয়কর রিটার্ণ ফাইল জমা করতে গিয়ে একাধিক সমস্যার সম্মুখীন হয়েছেন। ই-ফাইলিং পোর্টলে বড় প্রযুক্তিগত সমস্যা তৈরি হওয়ায় করদাতারা চিন্তায় পড়েছেন। ই-পোর্টালে ITR ফাইল করার সময় আধারভিত্তিক OTP ভেরিফিকেশনে দেরি, স্লো পেজ লোডিং, আপলোডিং সংক্রান্ত সমস্যার সম্মুখীন হওয়ার কারণে করদাতাদের আয়কর জমা দিতে দেরি হচ্ছে। বর্তমানে যে সকল করদাতা বাঁধার কারণে ITR ফাইল করতে পারেননি। তাই তারা আয়কর রিটার্ন ফাইল জমা দেওয়ার সময় সীমা বাড়ানো দাবি জানিয়েছে। তবে আয়কর বিভাগ তা শুনবে কিনা সেই নিয়ে অনিশ্চয়তা প্রচুর।
জুলাই মাসের ২৫ তারিখের মধ্যে ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৫ কোটির বেশি আয়কর রিটার্ণের ফাইল জমা পড়েছে। আশা করা হচ্ছে ২০২৩-২৪ অর্থবছরের ৩১ জুলাইয়ের মধ্যে মোট ৬.৭৭ কোটি আয়কর ফাইল জমা করা সপেক্ষে চলতি অর্থবছরের শেষ তারিখে তুলনামূলক বেশি হবে। এছাড়া অনুমান করা হচ্ছে যে চলতি বছরে ITR জমার পরিসংখ্যান বাড়বে। যে কারণে আয়কর বিভাগ তার নির্ধারিত তারিখ ২০২৪ সালের ৩১ জুলাই থেকে সময়সীমা বাড়াবে না বলেই মনে করা হচ্ছে।
Article By – সুনন্দা সেন






