Article By – সুনন্দা সেন

ভারতের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় আবারও বড় সাফল্য দেখা গেলো। সাম্প্রতিক প্রকাশিত তথ্য অনুযায়ী, ফোন পে (PhonePe) এক মাসে ১০ বিলিয়নেও বেশি UPI লেনদেনের রেকর্ড গড়তে সমর্থ হয়েছে। শুধু এই ডিজিটাল প্ল্যাটফর্ম নয়, একই সময় আর এক ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম গুগল পে (google pay) লেনদেনের দিক থেকে তার অবস্থান পক্ত করেছে আরও শক্তিশালী লেনদেন প্রবণতার সাথে। প্রকাশিত তথ্য থেকে জানা যাচ্ছে, মার্চ মাসে তাদের মোট লেনদেনের মূল্য প্রায় ১০ লক্ষ কোটি টাকার কাছাকাছি পৌঁছেছে। অর্থাৎ ফোনপে এবং গুগল পের লেনদেন নতুন অবস্থানে পৌঁছেছে।
পরিসংখ্যান বলছে, মার্চ মাসে ভারতে প্রায় ২২.৬ বিলিয়ন মোট UPI লেনদেন হয়েছে। আর তার মোট মূল্য দাঁড়িয়েছে প্রায় ২৯.৬ লক্ষ কোটি টাকা। এই বিশাল লেনদেনের বড় অংশই এসেছে ফোনপে ও গুগল পের মাধ্যমে। কারণ ফোনপের একার ১০ বিলিয়নের বেশি লেনদেন হিসাবে উঠে আসছে। অন্যদিকে গুগল পে প্রায় ৭.৫ বিলিয়ন লেনদেন সম্পন্ন করেছে। বিশেষজ্ঞদের মতে, ভারতের UPI ব্যবস্থার এই দ্রুত বৃদ্ধি মূলত মোবাইল ফোনের ব্যবহার QR কোড ভিত্তিক পেমেন্ট সুবিধা এবং নগদহীন ফোনের প্রতি সাধারণ মানুষের আগ্রহ বৃদ্ধির কারণে ঘটেছে।
এই প্রবণতার ফলে ডিজিটাল অর্থনীতিতে বড় পরিবর্তন দেখা যাচ্ছে। বাজারে বর্তমানে মূল প্রতিযোগিতা ফোনপে ও গুগল পে-এর মধ্যেই সীমাবদ্ধ, কারণ এই দুই প্ল্যাটফর্মই মোট লেনদেনের সবচেয়ে বড় অংশ নিয়ন্ত্রণ করছে। অন্যান্য অ্যাপ থাকলেও ব্যবহারকারীর সংখ্যার দিক থেকে তারা তুলনামূলকভাবে পিছিয়ে রয়েছে। বিশ্লেষকদের ধারণা, আগামী দিনে UPI ব্যবহার আরও বাড়বে এবং নগদ অর্থের ব্যবহার আরও কমে যেতে পারে। গ্রাম ও শহর উভয় জায়গাতেই ডিজিটাল লেনদেন আরও বিস্তৃত হবে, ফলে ভারতের ক্যাশলেস অর্থনীতির লক্ষ্য আরও দ্রুত এগিয়ে যাবে।




