buzywithinfoBuzy With Info
Everything About Business
Steel

ভোগান্তি এত সহজে হবে না শেষ; সরকারের ইস্পাত তৈরির কাঁচামাল আমদানির উপর নিষেধাজ্ঞা বাড়ানোর সম্ভাবনা রয়েছে

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

দুটি সূত্র থেকে জানা যাচ্ছে যে, স্থানীয় ইস্পাত মিলগুলিকে দেশীয় সরবরাহকারীদের কাছ থেকে ইস্পাত তৈরির উপাদান সংগ্রহ করতে উৎসাহিত করার জন্য ভারত সরকার মেট কোক আমদানির উপর নিষেধাজ্ঞা বাড়িয়ে দিতে পারে। ডিসেম্বর,২০২৪- এ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ইস্পাত প্রস্তুত কারোর দেশ ভারত, সকলের দেশের জন্য যে স্পেসিফিক কোটা থাকে মেট কোক উৎপাদনের জন্য তার সমর্থনে আমদানির উপর নিষেধাজ্ঞা জারি করে। সরকারের লক্ষ্য ছিলো জানুয়ারি থেকে জুনের শেষ পর্যন্ত মোট বিদেশী ক্রয় ১.৪ মিলিয়ন মেট্রিক টনের মধ্যে সীমাবদ্ধ রাখা। 

10

স্থানীয় উৎপাদকদের কাছ থেকে ভারতীয় ইস্পাত উৎপাদনকারীদের ক্রয়ে অনিচ্ছার প্রবণতা সরকারকে জুনের পরেও এই নিষেধাজ্ঞাগুলি বাড়ানোর জন্য প্ররোচিত করতে পারে। সূত্র জানায়, ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল স্থানীয়ভাবে কাঁচামাল সংগ্রহের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন এবং মেট কোক আমদানিতে ইস্পাত মিলগুলির অগ্রাধিকার সম্পর্কে তার ক্ষোভ প্রকাশ করেছেন। চীন থেকে মেট কোক সরবরাহকারীরা ইন্দোনেশিয়া হয়ে ভারতে তাদের সরবরাহ পুনরায় পাঠাচ্ছে। তাই ভারত সরকার স্থানীয় ইস্পাত উৎপাদনকারীদের জাকার্তা থেকে পার্চেস এড়াতে বলেছে। 

সাম্প্রতিক সম্পর্কের অবনতির সত্ত্বেও ২০২০ সালের জুন মাসে বিতর্কিত হিমালয় সীমান্তে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় সামরিক সংঘর্ষে ২০ জন ভারতীয় এবং কমপক্ষে চারজন চীনা সৈন্য নিহত হওয়ার পর থেকে ভারত ও চীনের মধ্যে সম্পর্ক উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। প্রতিক্রিয়ায় ভারত সরকার চীনা কোম্পানিগুলির বিনিয়োগের উপর নজরদারি বাড়িয়েছে। গত চার বছরে ভারতের নিম্নমানের অ্যান মেট কোক আমদানি দ্বিগুণেরও বেশি বেড়েছে। যা দেশের অভ্যন্তরীণ সরবরাহের জন্য একটি অসুবিধার কারণ হয়ে দাঁড়ায়। তার পরেও দেশীয় উৎপাদনে বৃদ্ধি এবং সরবরাহ বিস্তার তেমন লক্ষ্য করা যায়নি।

আবার JSW স্টিল এবং আর্সেলর মিত্তল নিপ্পন স্টিল ইন্ডিয়ার মতো শীর্ষস্থানীয় ইস্পাত উৎপাদকরা স্থানীয়ভাবে উৎপাদিত মেট কোকের মান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading