buzywithinfoBuzy With Info
Everything About Business
fiscal deficit

আগামী অর্থবছরের জন্য সরকার আর্থিক ঘাটতি ৪.৫%-এ কমিয়ে আনার প্রতিশ্রুতি নিচ্ছে

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

অর্থ মন্ত্রকের একটি নথিতে বলা হয়েছে দেশের কেন্দ্রীয়  সরকার মানসম্পন্ন ব্যয়ের উন্নতি, সামাজিক নিরাপত্তার শক্তিশালীকরণ এবং আর্থিক ঘাটতিকে GDP-এর ৪.৫%-এ নামিয়ে আনতে তার ফোকাস অব্যাহত রেখেছে। পাশাপাশি জানা যাচ্ছে যে অর্থমন্ত্রী নির্মলা সীতারামণের ১ ফেব্রুয়ারি সংসদে ২০-২৫-২৬ অর্থবছরের বাজেট পেশ করার কথা রয়েছে। কেন্দ্রীয় সরকার ২০২১-২২ অর্থবছরের বাজেটে ঘোষিত আর্থিক একত্রীকরণের পথ অনুসরণ করতে এবং ২০২৫-২৬ অর্থবছরের মধ্যে GDP-এর ৪.৫%-এর থেকে কম রাজস্ব ঘাটতির স্তর অর্জন করতে প্রতিশ্রুতিবদ্ধ।

পাশাপাশি সরকারি ব্যয়ের গুণমান উন্নত করার উপর জোর দেওয়া হবে, দরিদ্র ও প্রয়োজনীয় ব্যক্তিদের জন্য সামাজিক নিরাপত্তা বেষ্টনীকে শক্তিশালী করার কথাও উঠেছে অর্থ মন্ত্রকের বিবৃতি অনুসারে, ইউরোপ এবং মধ্যপ্রাচ্যে বা মিডিল-ইস্টে যুদ্ধের কারণে বিশ্বব্যাপী অনিশ্চয়তার পটভূমিতে বাজেট ২০২৪-২৫ উপস্থাপন করা হয়েছিল। দেশের পটভূমিতে বাজেট ২০২৪-২৫ উপস্থাপন করা হয়েছিল। দেশের সুষ্ঠু সামষ্টিক অর্থনৈতিক মৌলিক বিষয়গুলো দেশটিকে বৈশ্বিক অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করে এমন অস্থিরতা থেকে রক্ষা করেছে। যা ভারতকে আর্থিক একীকরণের সাথে প্রবৃদ্ধি অর্জনে সহায়তা করেছে।

10

ভারত দ্রুততম উন্নয়নশীয় দেশ হিসাবে নিজের নাম অব্যাহত রাখলেও, প্রবৃদ্ধিতে ঝুঁকির সম্মুখীন হওয়ার সম্ভাবনাও রয়েছে। মন্ত্রক মোট ব্যয় অনুমান করেছিল প্রায় ৪৮.২১ লক্ষ কোটি টাকা। যার মধ্যে রাজস্ব অ্যাকাউন্ট এবং মূলধন অ্যাকাউন্টের ব্যয় অনুমান করাছিল। যার পরিমাণ ছিল যথাক্রমে ৩৭.০৯ লক্ষ কোটি টাকা এবং ১১.১১ লক্ষ কোটি টাকা। ৪৮.২১ লক্ষ কোটি টাকার মোট ব্যয়ের বিপরীতে ২০২৪-২৫ অর্থবছরের প্রথমার্ধে ব্যয় ছিল ২১.১১ লক্ষ কোটি টাকা। আর কার্যকর মূলধন ব্যয় বা ক্যাপেক্স ১৫.০২ লক্ষ কোটি টাকা হবে অনুমান করা হয়েছিল। 

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading