buzywithinfoBuzy With Info
Everything About Business
Ministry Of finance

অর্থমন্ত্রী ব্যাংকিং আইন সংশোধন বিল পেশ করেছেন! নতুন সংশোধনী বিলের লক্ষ্যগুলি কী কী?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

শুক্রবার, ৯ আগস্ট সরকার সংসদে ব্যাংকিং আইন সংশোধনী বিল (Banking Laws Amendment Bill) পেশ করেছে। যা আমানতকারীদের জন্য পরিষেবা সহজ করতে এবং বিনিয়োগকারীদের দাবিহীন তহবিল (Unclaimed Funds) অ্যাক্সেস করতে সহায়তা করবে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ২০২৪ অর্থবছরের বাজেট বক্তৃতায় বলেছিলেন, ব্যাংক পরিচালনার উন্নতি করতে এবং বিনিয়োগকারীদের সুরক্ষা বৃদ্ধিতে ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট, ব্যাংকিং কোম্পানি আইন এবং ভারতীয় রিজার্ভ ব্যাংক আইনে সংশোধনের প্রস্তাব জানানো হয়েছে। 

4

আজ সেই প্রস্তাব বাস্তবায়িত করেছেন অর্থমন্ত্রী। এই নতুন ব্যাংকিং আইন সংশোধনী বিলের উদ্দেশ্য রয়েছে। চলুন তবে দেরি না করে উদ্দেশ্যগুলির মূল হাইলাইটস কী কে তা দেখে নেওয়া যাক।- 

  1. বিলটির লক্ষ্য হল বর্তমানের ব্যাংক অ্যাকাউন্টের জন্য নমিনেশনের সংখ্যা বাড়িয়ে চার করা। যা আমানতকারী, ব্যাংক লকার হোল্ডার এবং তাদের নমিনিশদের ব্যাংক পরিষেবাগুলিতে সহায়তা করতে পারবে। 
  1. বিলটি বিনিয়োগকারীদের জন্য ‘উল্লেখযোগ্য সুদ (Substantial Interest)’ পুনরায় সংজ্ঞায়িত করার প্রস্তাব করেছে। যা ৫ লাখ টাকা থেকে ২ কোটি টাকাতে উন্নীত করার প্রস্তাব করা হয়েছে। 
  1. বিলটির আরও একটি লক্ষ্য হল রিজার্ভ ব্যাংকের কাছে দেশের সকল ব্যাংকগুলির দ্বারা সংবিধিবদ্ধ (statutory) রিপোর্ট জমা দেওয়ার রিপোর্টিং তারিখগুলি সংশোধন করা। 
  1. এই বিলটি বিনিয়োগকারীদের দাবি না করা লভ্যাংশ, শেয়ার এবং সুদ বা বন্ডের রিডেমশন (খালাস) Education and Protection Fund- এ স্থানান্তরের ব্যবস্থা করা হবে। বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার জন্য এখন থেকে এই ফান্ডে স্থানান্তর বা রিডেমশনের দাবি করার অনুমতি দেওয়া হচ্ছে। 
New in article ads By Sir 1

এই বিলটির পঞ্চম উদ্দেশ্য হল সরকারি খাতের ব্যাংকগুলিকে আউটরদের পারিশ্রমিক নির্ধারণের স্বাধীনতা প্রদানের চেষ্টা করা।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading