Article By – সুনন্দা সেন

আজ অর্থাৎ ১২ ফেব্রুয়ারি,২০২৫- এ পেশ করা হয়েছে আগামী অর্থবছরের জন্য পশ্চিমবঙ্গের রাজ্য সরকার বাজেট। রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য্য রাজ্যের হিতে বেশকিছু বরাদ্দের ঘোষণা করেছেন। আর সেগুলি হলো:
- রাজ্য বাজেটে ‘নদী বন্ধন’ নামে নতুন প্রকল্পের ঘোষণা। ‘নদী বন্ধন’ নামে নতুন প্রকল্পের জন্য বরাদ্দ ২০০ কোটি টাকা।
- রাজ্য বাজেটে ঘাটাল মাস্টার প্ল্যানে ৫০০ কোটি টাকা বরাদ্দ হবে বলে ঘোষণা করেছেন।
- আশা-অঙ্গনওয়াড়ি কর্মীদের মোবাইল ফোন দিতে ২০০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা।
- অতিরিক্ত ১৬ লক্ষ উপভোক্তার জন্য ৯,৬০০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা। এবার ‘বাংলার বাড়ি’ প্রকল্পে উপকৃত হবেন ২৮ লক্ষ উপভোক্তা।
- বাড়ানো হল না লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা।
- গঙ্গাসাগর সেতুর জন্য বরাদ্দ করা হল ৫০০ কোটি টাকা। ৩৭ হাজার কিমি গ্রামীণ রাস্তার জন্য বরাদ্দ দেড় হাজার কোটি টাকা।
৩৫০টি সুফল বাংলা স্টল তৈরির জন্য ২০০ কোটি বরাদ্দ।




