buzywithinfoBuzy With Info
Everything About Business
gst registration

‘আগামী মাসের ১ তারিখ থেকে চালু হবে সকলীকৃত GST রেজিস্ট্রেশন প্রকল্প’ – জানালেন অর্থমন্ত্রী সীতারমন

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন উত্তর প্রদেশের গাজিয়াবাদে একটি নতুন কেন্দ্রীয় পণ্য ও পরিষেবা কর (CGST) ভবনের উদ্বোধনের সময় বলেছেন, ১নভেম্বর, ২০২৫ থেকে দুই শ্রেণীর GST (Good and Service Tax) রেজিস্ট্রেশন প্রক্রিয়া বাস্তবায়িত হবে। যার অনুমোদন তিন কার্যদিবসের মধ্যে দেওয়া হবে। আর দুটি বিভাগ (categories)-এর মধ্যে রয়েছে কম-ঝুঁকিপূর্ণ ব্যবসা এবং সরকারি খাতের প্রতিষ্ঠান। সাথে অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় অর্থমন্ত্রী পরবর্তী প্রজন্মের GST সংস্কারকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কেন্দ্রীয় পরোক্ষ কর ও শুল্ক বোর্ডের প্রচেষ্ঠার কথা তুলে ধরেছে। 

8 3

দীপাবলির সময় বাজারের উচ্ছাসের সাথে অর্থমন্ত্রী উল্লেখ করেন যে CBI-এর ফিল্ড ফর্মেশনগুলি প্রশংসনীয়ভাবে কাজ করছে। আর শ্রেনী বিভাগের স্পষ্ঠতা থেকে শুরু করে প্রক্রিয়া সরলীকরণ এবং বিপরীত শুল্ক কাঠামোর সংশোধন পর্যন্ত আসন্ন সংস্কারগুলির আগামী ১০০ বছর ধরে স্মরনীয় হয়ে থাকবে। কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স (CAIT)-এর তথ্য উদ্ধৃত করে তিনি বলেন, এই বছর দীপাবলির বিক্রি ৬.০৫ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে, যা গত বছরের তুলনায় ২৫% বেশি। আর এই মোটের ৫.৪ লক্ষ কোটি টাকা পণ্যের জন্য এবং ৬৫,০০০ কোটি টাকা পরিষেবার জন্য ব্যয় করা হয়েছে। যা এটিকে সবচেয়ে বড় দীপাবলির বাণিজ্যে পরিণত করেছে।

পরিষেবা প্রদানের ক্ষেত্রে মন্ত্রী কর্মকর্তাদের GST সেবা কেন্দ্রগুলির ত্রুটিগুলি সমাধান করার এবং করদাতাদের ন্যূনতম অসুবিধা নিশ্চিত করার আহ্বান জানান। তিনি অভিযোগ নিষ্পত্তির জন্য ডেডিকেডেট দল গঠন এবং পুনরাবৃত্ত সমস্যাগুলি পদ্ধতিগতভাবে চিহ্নিত করার জন্য CGST ফান্ড গঠনেরও আহ্বান জানান। এছাড়া তিনি জুল ইনপুট ট্যাক্স ক্রেডিট (ITC) দাবি এবং জাল ইনভয়েস সনাক্ত করার জন্য প্রযুক্তি ব্যবহারের কথাও বলেন। সীতারমন আরও উল্লেখ করেন যে পরবর্তী প্রজন্মের GST সংস্কারের মাধ্যম করদাতাদের সম্মানিত বোধ করা উচিত এবং সন্দেহের চোখে দেখা উচিত নয়। 

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading