buzywithinfoBuzy With Info
Everything About Business
bdgt1

বাজেটের আগে রয়েছে একাধিক প্রক্রিয়া! জানুন আজ কী কী করতে হবে অর্থমন্ত্রীর?

আজ ইতিহাস গড়তে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তিনিই হলেন দেশের প্রথম এমন একজন অর্থমন্ত্রী, যিনি টানা সাতবার বাজেট (Budget) পেশ করবেন। এর আগে টানা ছয়বার বাজেট পেশ করার রেকর্ড ছিল ভারতের অর্থমন্ত্রী মোরারজি দেশাইয়ের নামে। ইতিমধ্যেই অর্থ মন্ত্রকের কাছে পৌঁছেছেন সীতারামন। নিয়ম মেনে এবার তিনি যাবেন রাষ্ট্রপতি ভবনে।

July 18 New in article ads By Sir 1

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করবেন এবং তাঁর সামনে বাজেট (Budget) নথি উপস্থাপন করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। রাষ্ট্রপতির অনুমতি পাওয়ার পর তিনি সংসদ ভবনে পৌঁছোবেন। এরপর মন্ত্রিসভার বৈঠকে বাজেট অনুমোদন করা হবে। তারপর সকাল 11টায় লোকসভায় মোদী 3.0 এর প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

2047 সালকে মাথায় রেখে এই বাজেট পেশ করা হবে বলে জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাজেট হল এক বছরের হিসাব। যদিও দেশের সংবিধানে বাজেটের সরাসরি কোনও উল্লেখ নেই। তবে সংবিধানের 112 নম্বর অনুচ্ছেদে বার্ষিক আর্থিক বিবরণী নিয়ে আলোচনা করা হয়েছে।

এই অনুচ্ছেদের অধীনেই, সরকারের প্রতি বছর আয় ও ব্যয়ের হিসাব দেওয়া বাধ্যতামূলক। সংবিধানের এই অনুচ্ছেদ অনুযায়ী বাজেট পেশ করার অধিকার রাষ্ট্রপতির রয়েছে। কিন্তু রাষ্ট্রপতি নিজে বাজেট (Budget) পেশ করেন না। বরং তিনি একজন মন্ত্রীকে তাঁর পক্ষে বাজেট পেশ করতে বলতে পারেন।

New in article ads By Sir 1

দুই দশক আগের কথা। সেই সময় সন্ধ্যা পাঁচটায় সংসদে বাজেট পেশ করা হত। 1999 সালে তৎকালীন অর্থমন্ত্রী যশবন্ত সিনহা বাজেট পেশের সময় পরিবর্তন করে বিকেল 5 টা থেকে সকাল 11 টা করেন। সেই থেকে আজও এই রীতি অনুসরণ করেই বাজেট পেশ করা হচ্ছে।

BWI 600 x 200

Article By – আস্তিক ঘোষ

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading