buzywithinfoBuzy With Info
Everything About Business
NPCI

UPI এবং RuPay মার্চেন্ট চার্জ ফিরে আসতে পারে! কেনো এই পদক্ষেপ নিতে চলেছে সরকার?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

দুইজন উর্ধ্বতন ব্যাংক কর্মকর্তার বক্তব্য থেকে জানা যাচ্ছে যে, ভারত সরকার UPI লেনদেন এবং Rupay ডেবিট কার্ডের উপর মার্জেন্ট চার্জ পুনরায় চালু করার কথা বিবেচনা করছে। বর্তমানে এই পেমেন্ট পদ্ধতিগুলিতে কোনও মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা MDR নেওয়া হয় না। কারণ এগুলি ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) দ্বারা সহজলভ্য। তবে ছোট বা ক্ষুদ্র ব্যবসার জন্য লেনদেন বিনামূল্যে রাখার পাশাপাশি বৃহৎ ব্যবসায়ীদের উপর চার্জ আরোপের বিষয়ে আলোচনা চলছে। ২০২২ সালের আগে ব্যবসায়ীদের লেনদেনের পরিমাণের ১%-এরও কম MDR ব্যাংকগুলিতে জমা দিতে হত। 

11

একজন ব্যাংকার জানিয়েছেন, ব্যাংকগুলি সরকারের কাছে একটি ফরমাল প্রস্তাব জমা দিয়েছে। যেখানে পরামর্শ দেওয়া হয়েছে যে, যেসব ব্যবসায়ীর বার্ষিক GST টার্নওভার ৪০ লক্ষ টাকার বেশি। তাদের ক্ষেত্রে MDR প্রয়োগ করা উচিত। ২০২১-২২-এর বাজেটে তা সরিয়ে দেওয়া হয় এবং Rupay ও UPI ব্যবহার আরও বৃদ্ধি পায়। সরকার একতি স্তরবদ্ধ মূল্য ব্যবস্থা (tiered pricing system) চালু করার পরিকল্পনাও করছে। যেখানে বড় ব্যবসাগুলি বেশি চার্জ দেবে এবং ছোট ব্যবসাগুলি রিডিউস (হ্রাসকৃত) চার্জ দেবে।

একজন উর্ধ্বতর ব্যাংকার বলেন, যদি কার্ড মেশিনধারী বৃহৎ ব্যবসায়ীরা ভিসা এবং মাস্টারকার্ড সহ ডেবিট এবং ক্রেডিট কার্ডের মতো অন্যান্য পেমেন্ট সিস্টেমের উপর MDR প্রদান করে থাকে। তাহলে তারা UPI এবং Rupay ডেবিট কার্ডের জন্য কেন চার্জ দিতে পারবে না? এদিকে ইন্ডাস্ট্রির (শিল্পের) অভ্যন্তরীণ ব্যক্তিরা বলছেন যে বড় রিটেল মার্চেন্ট বা ব্যবসায়ীরা ৫০%-এরও বেশি পেমেন্ট কার্ডের এবং UPI-এর মাধ্যমে পরিচালনা করে। তাই Rupay এবং UPI-এর মাধ্যমে করা পেমেন্টের উপর সামান্য ফি বড় কোনো প্রভাব ফেলবে না বলে মনে করা হয়।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading