Article By – সুনন্দা সেন

ভারতের মোট রপ্তানি ২০২৫-২৬ অর্থবছরে নতুন রেকর্ড গড়ে পৌঁছেছে প্রায় ৮৩৩ বিলিয়ন মার্কিন ডলারে। প্রকাশিত সূত্র অনুযায়ী, পণ্য ও পরিষেবা খাত মিলিয়ে এই প্রবৃদ্ধি এসেছে। তবে বিশেষভাবে নজর কেড়েছে পরিষেবা খাতের শক্তিশালী বৃদ্ধি। সরকারি তথ্য অনুযায়ী, পরিষেবা রপ্তানি বার্ষিক ভিত্তিতে প্রায় ৮.৭% বেড়েছে। যা ভারতের বৈদেশিক আয়ের অন্যতম প্রধান চালিকাশক্তি হয়ে উঠছে। বিশেষজ্ঞদের ধারণা, যদি বৈশ্বিক চাহিদা স্থিতিশীল থাকে এবং পরিষেবা খাত একই গতিতে বৃদ্ধি পায়, তাহলে ভারতের মোট রপ্তানি আগামী বছরগুলিতেও নতুন উচ্চতায় পৌঁছাতে পারে।
আবার বিশেষজ্ঞদের মতে, তথ্য প্রযুক্তি পরিষেবা, বিজনেস প্রসেস ম্যানেজমেন্ট, ফিনটেক, পরামর্শ পরিষেবা এবং ডিজিটাল প্ল্যাটফর্ম ভিত্তিক পরিষেবার চাহিদা আন্তর্জাতিক বাজারে বাড়তে থাকায় ভারত বড় সুবিধা পেয়েছে। বিশ্বের বিভিন্ন উন্নত অর্থনীতিতে ব্যয় সংকচ (Cost Reduction) ভারতীয় IT ও প্রফেশনার পরিষেবার উপর নির্ভরতা কমেনি। অন্যদিকে পণ্য রপ্তানিতেও স্থিতিশীলতা দেখা গেছে। ইলেকট্রনিক্স, ফার্মাসিউটিক্যালস, ইঞ্জিনিয়ারিং প্রোডাক্ট, কৃষি পণ্য এবং মোবাইল ফোন রপ্তানিতে উল্লেখযোগ্য অগ্রগতি লক্ষ্য করা গেছে। তার পেছনে বিশেষ অবদান রয়েছে PLI স্কিমের।
বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা, পশ্চিম এশিয়া (West Asia)-র উত্তেজনা এবং জাহাজ পরিবহন ব্যয়ের ভলাটিলিটির জন্য ইতিবাচক সংকেত হিসেবে দেখা হচ্ছে। অর্থনীতিবিদদের মতে, পরিষেবা রপ্তানির দ্রুত বৃদ্ধি ভারতের চলতি হিসাবে ঘাটতি নিয়ন্ত্রণে সাহায্য করবে এবং বৈদেশিক মুদ্রার ভান্ডার আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে। পাশাপাশি আরও জানা যাচ্ছে যে, দেশের কেন্দ্রীয় সরকার আগামী কয়েক বছরে ভারতকে এক ট্রিলিয়ন ডলারের রপ্তানি অর্থনীতিতে পরিণত করার লক্ষ্য নিয়েছে। আর সেই লক্ষ্য পূরণে নতুন বাণিজ্য চুক্তি, বন্দর (Port) অবকাঠামো উন্নত, ডিজিটাল বাণিজ্য এবং উৎপাদন খাতে বিনিয়োগ বৃদ্ধির উপর জোর দেওয়া হচ্ছে।




