buzywithinfoBuzy With Info
Everything About Business
Vande Bharat Metro

পুজোর আগেই শুরু হবে বন্দে ভারত মেট্রো! কী জানালেন রেলমন্ত্রী?

Article By – আস্তিক ঘোষ

Untitled design 2024 08 09T113155.925

বন্দে ভারত এক্সপ্রেসের পর এবার আসছে বন্দে ভারত মেট্রো! 100 থেকে 200 কিলোমিটার দূরে অবস্থিত শহরগুলিতে পরিষেবা দেওয়ার জন্য বন্দে ভারত মেট্রো ট্রেন চালু করবে ভারতীয় রেলওয়ে। রবিবার একথাই জানালেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি ঘোষণা করেছেন,এই ট্রেনগুলির মধ্যে দুটি সফলভাবে সমস্ত প্রয়োজনীয় পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তাই আশা করা হচ্ছে খুব শীঘ্রই চালু হয়ে যাবে বন্দে ভারত মেট্রো। 

11

কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, “প্রথম বন্দে মেট্রো ট্রেন আগামী মাসে চালু হবে। আমরা আশা করছি, আগামী দেড় বছরের মধ্যে পূর্ণ-স্কেল উৎপাদন শুরু হবে, তার পরে মাসে একাধিক ট্রেন সরবরাহ করা হবে।” বন্দে ভারত ট্রেনের সাফল্যের উপর ভিত্তি করে এখন বন্দে মেট্রো চালু করার পরিকল্পনা করছে ভারতীয় রেলওয়ে। 3 আগস্টে  চেন্নাইতে একটি নতুন বন্দে ভারত মেট্রো রেকের ট্রায়াল রান পরিচালনা করে উল্লেখযোগ্য মাইলফলকে পৌঁছায় দক্ষিণ রেল।

ট্রেনে খাবারের গুণমান নিয়ে উদ্বেগের প্রতিক্রিয়ায়, কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, প্রতিদিন 12 থেকে 13 লক্ষ খাবার পরিবেশন করে রেলওয়ে,, খাবারের গুণমান সম্পর্কে অভিযোগগুলি মোট অভিযোগের মাত্র 0.01 শতাংশ। তাঁর কথায়,”আমরা প্রতিটি অভিযোগকে গুরুত্ব সহকারে নিয়েছি এবং জড়িত ক্যাটারার এবং সরবরাহকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছি”।

এদিকে, রেলের দীর্ঘ অবহেলা ও রাজনীতিকরণের অভিযোগ তুলে মন্ত্রী পূর্ববর্তী কংগ্রেস নেতৃত্বাধীন সরকারের সমালোচনা করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তাঁর কথায়, “আমরা এখন রেলওয়ের সমস্যাগুলির মূল কারণগুলি সমাধান করছি এবং কাঠামোগত পরিবর্তনগুলি বাস্তবায়ন করছি৷ কয়েক বছর আগে কংগ্রেস এবং ইউপিএ-র যা করা উচিত ছিল, আমরা এখন তা করছি”।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading