পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সমগ্র রাজ্যবাসীর আর্থিক এবং সামাজিক উন্নতি সাহায্য করতে ৪০ টি প্রকল্প চালু করেছে। যা বেশির ভাগ ক্ষেত্রে গ্রামীণ জনগনের জন্য পরিকল্পনা করা হয়েছে। তবে সকলেই রাজ্য সরকারের প্রকল্পগুলির সুবিধা পান। অবশ্য এমন অনেক প্রকল্প রয়েছে যার বিষয় অনেকেই একনও অব্দি জানেন না বা জানলেও সেগুলির বিষয় সঠিক ধারণা নেই। যেগুলি পশ্চিমবঙ্গের জনগণকে বিশেষ করে সমাজে পিছিয়ে থাকা মানুষদের আর্থিক দিক থেকে সাহায্য করতে সক্ষম। তাই আজকে পরিচিত কিছু প্রকল্পে সাথে এমন কিছু প্রকল্পের বিষয় জানবো, যার বিষয় প্রায় অধীকাংশ জনগণের কোনো ধারণা নেই।

আসুন পশ্চিমবঙ্গের Government Scheme গুলি সম্পর্কে জেনে নেওয়া যাক :
- কণ্যাশ্রী প্রকল্প: এই প্রকল্পে রাজ্য সরকার উচ্চ মাধ্যমিক পাশ করা ১৮ থেকে ১৯ বছর বয়সী ছাত্রীদের ২৫ হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করেন।
- সবুজ সাথী প্রকল্প: এই প্রকল্পের আওতায় নবম থেকে দ্বাদশ শ্রেনির ছাত্রীদের বিনামূল্যে সাইকেল দিয়ে থাকে সরকার।
- চা সুন্দরী প্রকল্প: এই প্রকল্পের অধীনে চা বাগানের শ্রমিকদের বাড়ী নির্মানের জন্য প্রয়োজনীয় অর্থ সরকার প্রদান করে।
- রুপশ্রী প্রকল্প: বিবাহের উপযোগী কন্যা এই প্রকল্পের ২৫ হাজার টাকার আর্থিক অনুদানের সুবিধা নিজের বিয়ের জন্য পান।
- কৃষকবন্ধু প্রকল্প: এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার চাষযোগ্য জমি যে সকল কৃষক বন্ধুদের রয়েছে তাদের ১০ হাজার টাকা প্রদান করে। আর যাদের এক একরের কম চাষযোগ্য জমি রয়েছে তাদের ৪ হাজার টাকার আর্থিক সাহায্য করে।
- স্বাস্থ্য সাথী প্রকল্প: এই প্রকল্পের আওতায় সকল রাজ্যবাসী প্রত্যেক বছর ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা পান।

- বাংলা শস্য বীমা প্রকল্প: এই প্রকল্পে চাষীরা বা কৃষকরা ফসলের ক্ষতি হলে আর্থিক সুবিধা পান।
- স্বামী বিবেকানন্দ স্কলারশিপ প্রকল্প: এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার মেধাবী পড়ুয়াদের লেখা-পড়া চালিয়ে যাওয়ার জন্য বার্ষিক ১০ হাজার থেকে ৬০ হাজার টাকা দান করে থাকে।
- লক্ষীর ভান্ডার প্রকল্প: এই প্রকল্প সাধারণ জাতির মহিলারা মাসিক ১০০০ টাকা এবং তপশেলি জাতি এবং উপজাতি মহিলাদের মাসিক ১২০০ টাকা আর্থিক অনুদান প্রদান করে সরকার।
- পশ্চিমবঙ্গ স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প: এই প্রকল্পের মাধ্যমে সরকার শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা গ্রহনের কাজে আর্থিক রুপে সাহায্য করতে ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ প্রদান করে থাকে।
- প্রতিবন্ধী পেনশন প্রকল্প: এই প্রকল্পের আওতায় প্রতিবন্ধী মানুষরা মাসিক ১০০০ আর্থিক অনুদান পান।
- বিধবা পেনশন প্রকল্প: এই প্রকল্পে যে সকল বিধবা মহিলাদের আর্থিক সাহায্যের প্রয়োজন তাঁরা প্রত্যেক মাসে পেনশন হিসেবে ১০০০ টাকা করে পেনশনের সুবিধা পান।
এছাড়াও রাজ্য সরকারের পশ্চিমবঙ্গ ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্প, আমার ফসল আমার গোলা স্কিম, পশ্চিমবঙ্গ সামাজিক মুক্তি প্রকল্প,পশ্চিমবঙ্গ মৎস্যজীবী বন্ধু প্রকল্প, পেনশন প্রকল্প পশ্চিমবঙ্গ সাথী প্রকল্প ইত্যাদি প্রকল্প সহ বহু প্রকল্প রয়েছে। অন্যদিকে দেশের কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা বেশ কিছু প্রকল্পের সাথে স্কিম রয়েছে। যেখানে বিনিয়োগ করলে মোটা অঙ্কের রিটার্ন পাওয়া যায়, নিরাপত্তার সাথে। সেই [সকল স্কিমের বিষয় বিস্তারিত জানতে নীচের লিংকে ক্লিক করুন]
সরকারি প্রকল্পের কোর্স
Article By – সুনন্দা সেন



