buzywithinfoBuzy With Info
Everything About Business
Loan

ব্যক্তিগত ঋণে করদাতারা কী ধরনের কর সুবিধা পান?

বড় কোনো খরচ মেটানো হোক, নতুন কিছু কেনা হোক কিংবা একাধিক ঋণ পরিশোধ হোক— এই প্রতিটি ক্ষেত্রেই ব্যক্তিগত ঋণ বা পারসোনাল লোন জনপ্রিয় একটি আর্থিক উপায়। গৃহ বা গাড়ি বাবদ ঋণের ক্ষেত্রে যেমন নির্দিষ্ট উদ্দেশ্যেই ঋণ নিতে হয়, কিন্তু ব্যক্তিগত ঋণ আসলে একটি অসংরক্ষিত ঋণ যেখানে কোনো জামানত রাখতে হয় না।

11

ব্যক্তিগত ঋণের এই সহজলভ্যতার জন্য বহু ঋণগ্রহীতার ক্ষেত্রে এটি সহজ একটি আর্থিক মাধ্যম। তবে ব্যক্তিগত ঋণের সুদের হার কত হবে তা ঋণদাতার ক্রেডিট পলিসি এবং আরও বেশ কিছু ফ্যাক্টরের উপর নির্ভর করছে। ব্যক্তিগত ঋণের একটি নির্দিষ্ট রিপেমেন্টের সময়সীমা রয়েছে এবং প্রতি মাসে পেমেন্টের মাধ্যমে সহজে ঋণ পরিশোধ করা সম্ভব।

তবে গৃহঋণ বা ব্যবসায়িক ঋণে যেমন কর সুবিধে রয়েছে, সেইরকম সুবিধে ব্যক্তিগত ঋণের ক্ষেত্রেও রয়েছে। কিন্তু বিশেষ কিছু ক্ষেত্রে ব্যক্তিগত ঋণ নেওয়া হলে তার জন্য করের সুবিধে পান করদাতারা। পারসোনাল লোনে কর সুবিধে পাওয়ার জন্য সঠিক পরিকল্পনার প্রয়োজন এবং আপনার যাবতীয় নথি সঠিক সময়ে জমা করতে হবে। চলুন এবার দেখে নেওয়া যাক ব্যক্তিগত ঋণের ক্ষেত্রে করসুবিধে কীভাবে দাবি করবেন।

ব্যক্তিগত ঋণে কর সুবিধা:

ব্যক্তিগত ঋণে কর সুবিধা পাওয়া যেতে পারে তবে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে। যেমন–

  • রেসিডেন্সিয়াল প্রপার্টি বা আবাসিক সম্পত্তি নির্মাণ বা কেনার ক্ষেত্রে: আপনি যদি রেসিডেন্সিয়াল হাউস কেনা বা নির্মাণের ক্ষেত্রে ব্যক্তিগত ঋণ নিয়ে থাকেন তাহলে আয়করের 80C ধারা অনুযায়ী সেই লোনের principal amount-এর পরিশোধের উপর বার্ষিক ১.৫ লাখ টাকা পর্যন্ত করযোগ্য আয়ে deduction-এর সুবিধা রয়েছে। আবার আয়কর আইনের 24 নং ধারা অনুযায়ী যদি আপনি কোনো বাড়ি নিজের ব্যবহারের জন্য কেনেন বা তৈরি করেন তাহলে সেই বাড়ি কেনা বা নির্মাণের কাজে লোন নিতে হলে লোনের সুদ পরিশোধের উপর ২ লাখ টাকা পর্যন্ত করছাড়ের সুবিধা আছে। অন্যদিকে যদি সেই প্রপার্টি ভাড়া দেওয়া হয় তাহলে লোনের সমস্ত অ্যামাউন্টের ওপর ডিডাকশন ক্লেম করা যাবে। এখানে একটি শর্ত জানিয়ে রাখি, যদি কোনো কারণবশত যে বছর ঋণ নেওয়া হয়েছে তার ৫ বছরের মধ্যে বাড়ি কেনা বা নির্মাণ সম্পূর্ণ না হয় তাহলে সুদ পরিশোধের উপর ছাড় ৩০ হাজার টাকা পর্যন্ত সীমিত থাকবে।
  • বাড়ি মেরামতি বা পুনর্নির্মাণ:  বাড়ি মেরামত বা পুনর্নির্মাণের জন্য যদি ঋণ নেওয়া হয় তাহলে আয়কর আইনের 24 নং ধারা অনুযায়ী প্রতি বছর লোনের সুদ পরিশোধের উপর ৩০০০০ টাকা ট্যাক্স ডিডাকশনের সুবিধা রয়েছে। তবে মনে রাখবেন, self-occupied house অর্থাৎ যে বাড়ি আপনি নিজে ব্যবহার করছেন তার ক্ষেত্রে লোনের সুদ পরিশোধে সর্বাধিক যে সীমা ২ লাখ টাকা রয়েছে, উপরোক্ত ৩০০০০ টাকা সেই সীমার অন্তর্গত। অর্থাৎ মোট ২ লাখ টাকা পর্যন্ত করছাড়ের যে সুবিধা রয়েছে তার উপর আর অতিরিক্ত কোনো সুবিধা নেই, ৩০ হাজার টাকা ওই ২ লাখের সীমার অন্তর্ভুক্ত।
  • বিজনেস ইনভেস্টমেন্ট:  যদি আপনি বিজনেস বা ব্যবসার কাজে ব্যক্তিগত ঋণ নিয়ে থাকেন তাহলে ধারা 37(1) অনুযায়ী সুদ পরিশোধের উপর করছাড় দাবি করতে পারেন। এমনকি যদি আপনি যে লোনের টাকা দিতে ব্যবসায়িক সম্পত্তি হিসেবে গাড়ি বা যানবাহনও কেনেন তাহলেও tax deduction পাওয়া যাবে সুদ পরিশোধের উপর কারণ সেটি ব্যবসায়িক খরচ হিসেবে গণ্য হবে।
5 2
  • পড়াশোনার খরচ:  যদি আপনি নিজের পড়াশোনা বা নিজের স্ত্রী / স্বামী বা নিজের সন্তানের পড়াশোনার খরচ মেটাতে ব্যক্তিগত ঋণ নিয়ে থাকেন, সেক্ষেত্রেও interest repayment-এর উপর আয়কর আইনের ধারা 80E অনুযায়ী করছাড় দাবি করা যাবে। করছাড়ে এই সুবিধা হয় আট বছর অবধি চলবে বা সম্পূর্ণ ঋণ পরিশোধ অবধি চলবে। এই দুটি ঘটনার মধ্যে যেটি আগে হবে সেই সময় পর্যন্ত করছাড়ের সুবিধা মিলতে থাকবে।

এতক্ষণ আমরা কথা বলছিলাম কোন কোন ক্ষেত্রে ব্যক্তিগত ঋণে কর সুবিধা পাওয়া যায়। এবার জেনে নিই কোন ক্ষেত্রে আপনি পারসোনাল লোন নিলেও করের কোনোরকম সুবিধা পাবেন না। যেমন – যদি আপনি বিয়ের জন্য ব্যক্তিগত ঋণ নেন বা ছুটি কাটানোর জন্য ঋণ নেন তাহলে কোনোরকম কর সুবিধা পাওয়া যাবে না।

তবে অবশ্যই মনে রাখা দরকার যে, ব্যক্তিগত ঋণের ক্ষেত্রে যদি কর সুবিধে পেতে হয় তাহলে আপনাকে বেশ কিছু প্রয়োজনীয় নথি জমা করতে হবে। কারণ IT return ফাইলিং-এর সময়ে করদাতার কাছে বৈধ নথি চাওয়া হবে।

ITR ফাইলিং-এর ক্ষেত্রে ট্যাক্স বেনিফিট ক্লেম করতে যে নথিগুলি হাতের কাছে রাখবেন –

রেসিডেন্সিয়াল প্রপার্টি মেরামত বা পুনর্নির্মাণের ক্ষেত্রে:

→ লোন প্রদান ও মেরামত বা পুনর্নির্মাণের কাছে তার ব্যবহারের দরকারি প্রমাণ।

→ নির্মাণ বা মেরামত সংক্রান্ত সবরকমের খরচের ইনভয়েস, রিসিট এবং বিল যত্ন করে রাখা দরকার।

→ যাচাইকরণের জন্য নির্মাণ কাজ শেষ হওয়া অথবা occupancy certificate রাখা প্রয়োজন।

এছাড়াও,

→ ব্যবসায়িক প্রয়োজনে ব্যক্তিগত ঋণ নিলে সেইসব খরচের হিসেব রাখুন।

→ শিক্ষ-সংক্রান্ত কোনো খরচের জন্য বা মেডিকেল প্রয়োজনে ব্যক্তিগত ঋণে খরচের রিসিট এবং বিল সঙ্গে রাখুন।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading