Article By – সুনন্দা সেন

ভারতের ইউনিয়ন বাজেট, ২০২৬ (Union Budget, 2026)-এর আলোচনায় তিনটি মূল স্তম্ভ উঠে এসেছে ক্যাপিটাল ব্যয় (Corpex), আর্থিক শৃঙ্খলা (Fiscal Discipline) ও লক্ষ্যভিত্তিক উদ্যোগ (Targeted Interventions)। বিশেষজ্ঞরা বলছেন, এই তিনটি যদি বাজেটে ঠিকভাবে জোর পায়, তবেই কিছু খাত তুলনামূলকভাবে ভালো পারফর্ম করতে পারে। ফিনান্সিয়াল মার্কেটের বিশ্লেষকরা আসন্ন বাজেটে যে যে বিষয়গুলি গুরুত্বপূর্ণ তাদের নাম উল্লেখ করেছে। আর সেগুলি হল–
- অবকাঠামো ও শিল্প খাত: সরকার যে ধরনের ক্যাপিটাল ব্যয় বাড়াচ্ছে। বিশেষ করে সড়ক, রেল, বন্দর, শক্তি ও নির্মান কার্যক্রম। এছঅড়া অবকাঠামো এবং ইন্ডাস্ট্রিয়াল খাতে কোম্পানিগুলো সরাসরি লাভবান হতে পারে বলে অনুমান করছেন।
- ফিন্যান্সিয়াল খাত: যখন ক্যাপেক্স বাড়ে, তখন সাধারণত ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর ঋণ বা ডেবটের দাবিও বাড়ে। আর্থিক শৃঙ্খলা বজায় থাকলে তারা স্থিতিশীলভাবে ঋণ বৃদ্ধি এবং মুনাফা অর্জন করতে পারে। তাই এই খাতও বাজেটের সহায়তায় ভাল ফল দিতে পারে।
- উৎপাদন এবং প্রতিরক্ষা সংযুক্ত খাত: সরকারি উদ্যোগ যদি স্থানীয় উৎপাদন, প্রতিরক্ষা, ম্যানুফ্যাকচারিং ও প্রযুক্তি উন্নয়নকে উৎসাহিত করে, তাহলে এসব খাতের কোম্পানিগুলোর দীর্ঘমেয়াদি সম্ভাবনা বেড়ে যেতে পারে। তবে এখানে স্টক বাছাই করার সময় কার্যকর বাস্তবায়ন এবং কোম্পানির ক্ষমতা বিচার করা গুরুত্বপূর্ণ বলে বিশেষজ্ঞরা মনে করেন।
- ভোক্তা ও গ্রামীণ বাজারভিত্তিক সেগমেন্ট: টার্গেটেড সমর্থন যদি গ্রামীণ আয় ও ভোক্তা ব্যয়ের দিকে থাকে, তাহলে সেই খাতগুলোর মধ্যেও নির্দিষ্ট কিছু কোম্পানি ভালো পারফর্ম করতে পারে। তবে এই ক্ষেত্রে বাজারের মূল্যায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
- শক্তি রূপান্তর ও শক্তি অবকাঠামো: দীর্ঘমেয়াদে শক্তি রূপান্তর, নবায়নযোগ্য শক্তি ও পাওয়ার সেক্টরে সুযোগ রয়েছে। তবে সঠিক প্রযুক্তি ও বিনিয়োগ পরিচালনা গুরুত্বপূর্ণ হবে।




