অবসর জীবন সুরক্ষিত করতে কর্মরত অবস্থা থেকে বিনিয়োগ আবশ্যক। এই বিষয় এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO) একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর এটির মোট তিনটি স্কিম রয়েছে। সেগুলি হলো : EPF (এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড), EPS (এমপ্লয়িজ পেনশন স্কিম) এবং EDLI (এমপ্লয়িজ ডিপোজিট লিংকড ইন্স্যুরেন্স স্কিম)। এই স্কিমগুলির মাধ্যমে EPFO কর্মীদের অবসরকালীন সঞ্চয় বাড়াতে উৎসাহিত করে। EPF হলো সবচেয়ে জনপ্রিয়। আর স্কিমটি বর্তমানে ৮.২৫% সুদের হার অফার করে থাকে।
চলুন তবে দেখে নেওয়া যাক ৩ – ৫ কোটি টাকা টাকা পেতে কত টাকা বিনিয়োগ করতে হবে। –
- ৩ কোটি টাকা পেতে আপনাকে ৪০ বছর ধরে প্রতি মাসে ৮,৪০০ টাকা জমা করতে হবে। এই পরিমাণ সঞ্চয় করলে, মেয়াদ শেষে আপনি প্রায় ৩,০১,৯৪,৮০৪ টাকা পাবেন।
- অবসরের পর ৪ কোটি টাকা পেতে হলে, আপনাকে প্রতি মাসে ১১,২০০ টাকা বিনিয়োগ করতে হবে। দীর্ঘমেয়াদে এই পরিমাণ অর্থ সঞ্চয় করলে, আপনার মেয়াদ শেষে প্রায় ৪,০২,৫৯,৭৩৮ টাকা হবে।
- যদি আপনার লক্ষ্য হয় অবসরের পর ৫ কোটি টাকা লাভ করা, তাহলে প্রতি মাসে ১২,০০০ টাকা সঞ্চয় করতে হবে। এই পরিমাণ সঞ্চয় করলে, মেয়াদ শেষে আপনার সঞ্চয় প্রায় ৫,০৮,৭০,৯৯১ টাকা হয়ে যাবে।
Article By – সুনন্দা সেন






