Article By – সুনন্দা সেন

আজ (৭ আগ্সট, ২০২৫) ফেডারেশন অফ অটোমোবাইল ডিলার্স অ্যাসোসিয়েশন (FADA) জানিয়েছে, যাত্রীবাহী যানবাহন এবং টু-হুইলার গাড়ির চাহিদা কমে যাওয়ার কারণে জুলাই মাসে দেশীয় অটোমোবাইলের রিটেল সেল ৪% হ্রাস পেয়েছে। গত মাসে মোট যানবাহন (Vehicle) রেজিস্ট্রেশন কমে ১,৯৬৪,২১৩ ইউনিটে দাঁড়িয়েছে। যা ২০২৪ সালের জুলাই মাসে ছিল ২,০৫২,৭৫৯ ইউনিট। ফাডা মূলত উচ্চ – বেস প্রভাবের কারণকে এই নিম্নমুখী প্রবণতার জন্য দায়ী করেছে। এদিকে যাত্রীবাহী যানবাহন বা PV বিক্রি একবছর আগের ৩,৩১,২৮০ ইউনিট থেকে সামান্য কমে ৩,২৮,৬১৩ ইউনিটে দাঁড়িয়েছে।
জুলাই, ২০২৫-এ টু-হুইলার গাড়ির রেজিস্ট্রেশন ৬% কমে ১,৩৫৫,৫০৪ ইউনিটে দাঁড়িয়েছে। FAD- এর মতে, চলমান এক্টিভিস কার্যক্রম এবং দীর্ঘ সময় ধরে ভারী বৃষ্টিপাতের কারণে গ্রামীণ যাত্রীর সংখ্যাও হ্রাস পেয়েছে। যা শহরাঞ্চলের বাইরের চাহিদাকে অসামঞ্জস্যপূর্ণ ভাবে প্রভাবিত করেছে। তবে বর্ষা পরবর্তী পরিস্থিতি পুনরুদ্ধারের জন্য ডিলাররা আশাবাদ ব্যক্ত করেছেন। কারণ অনেক সম্ভাব্য ক্রেতা উৎসবের আগে আগস্ট মাস পর্যন্ত ক্রয়ের পরিকল্পনা স্থগিত রেখেছেন। FADA গতি পুনরুজ্জীবিত করার জন্য কৌশলগত স্টক অ্যালাইনমেন্ট এবং গ্রামীণ শহুরে- সম্পৃক্ততার (engagement) গুরুত্ব তুলে ধরেছেন।
অন্যদিকে আবার জুলাই মাসে কমার্শিয়াল ভেহিক্যলের রিটেইল বিক্রয় ৭৬,২৬১ ইউনিট থেকে বেড়ে ৭৬,৪৩৯ ইউনিটে পৌঁছেছে। FADA জানিয়েছে, নতুন মডেল লঞ্চ, প্রাতিষ্ঠানিক বা ইনস্টিটিউশনাল অর্ডার, স্ট্রং মার্কেটিং এবং সময়গত স্টক প্রাপ্যতার কারণে নগর চাহিদা প্রান্তিকে প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করেছে। এছাড়া একই সময় ট্রাক্টর রেজিস্ট্রেশন ১১% বৃদ্ধি পেয়ে ৮৮,৭২২ ইউনিটে পৌঁছেছে। ফাডা (FADA) কৃষি ভর্তুকি বৃদ্ধির সময়মত মুক্তি, অনুকূল বর্ষা পরিস্থিতি এবং উন্নত গ্রামীণ লিক্যুইডিটির কারণে ক্রয় আগ্রহ বৃদ্ধি পেয়েছে বলে উল্লেখ করেছে। কৃষি চাহিদার দৃষ্টিকোণ থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষার পূর্বাভাস ব্যপকভাবে সহায়তা করবে।




