buzywithinfoBuzy With Info
Everything About Business
inflfigg

সম্প্রতি প্রকাশ পেলো ওয়ার্ল্ড অফ স্ট্যাটিস্টিক্সের মুদ্রাস্ফীতি হারের তালিকা! কত নম্বরে রয়েছে ভারত?

কেন্দ্রীয় ব্যাংক এবং ভারত সরকার সম্প্রতি বাড়তে থাকা খাদ্যপণ্যের মুদ্রাস্ফীতির কারণে চিন্তা প্রকাশ করেছে। জুন মাসের রিপোর্ট বলছে চলতি বছরের জুন মাসে দেশের খুচর মুদ্রাস্ফীতি (Inflation) ছিল ৫.৩%। যা আগের মাসের ৪.৭%- এর তুলনায় অনেকটা বেশি। যা বাজার বিশেষজ্ঞ মাস শুরু হওয়ার আগে ৪.৩% আশা করেছিল। পাশাপাশি এটিও জানা যাচ্ছে যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ২০২৪-২৫ অর্থবছরের মধ্যে ভারতের মুদ্রাস্ফীতি (Inflation) ৪% নীচে কমিয়ে আনার চেষ্টায় রয়েছে। তবে এই সমস্যা কেবল ভারতের নয়, বিশ্বব্যাপি দেশগুলি মুদ্রাস্ফীতি (Inflation) সাথে লড়াই করছে। 

July 18 New in article ads By Sir

ডেটা দেখা যে ভারতের মুদ্রাস্ফীতির হার বৈশ্বিক অর্থনীতির তুলনায় তুলনামূলকভাবে অনেকটা কম। যদি উদাহরণ দিয়ে বলা হয় তবে দেখা যাবে যে, ভারতের তুলনায় প্রায় ৬০ গুণ বেশি আর্জেন্টিনার মুদ্রাস্ফীতির হার। আর সারা বিশ্বের মধ্যে আর্জেন্টিনা উচ্চ মুদ্রাস্ফীতি হারের জন্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশের শীর্ষে রয়েছে। তারপরে রয়েছে সিরিয়ার স্থান। তবে দুই দেশের মধ্যে মুদ্রাস্ফীতি হারের পার্থক্য অনেকটাই। 

সম্প্রতি ওয়ার্ল্ড অফ স্ট্যাটিস্টিক্স (World of Statistics)– এর তরফ থেকে প্রকাশ করা হয়েছে বৈশ্বিক মুদ্রাস্ফীতির হারের তালিকা। যেখানে বিশ্বের প্রত্যেক দেশের মুদ্রাস্ফীতির হার উল্লেখ করা হয়েছে। এটা জেনে স্বস্তি পাবেন যে শীর্ষ ১০ টি দেশের মধ্যে ভারতের নাম নেই। তবে তালিকায় প্রথম দশে আর্জেন্টিনা ও সিরিয়ার পাশাপাশি ভারতের মিত্রদেশ রাশিয়া এবং প্রতিবেশি দেশ পাকিস্তান ও বাংলাদেশ রয়েছে। চলুন তবে তালিকা দেখে নেওয়া যাক:-

New in article ads By Sir
ক্রমিক নং দেশের নামমুদ্রাস্ফীতির হার
1.আর্জেন্টিনা২৭২%
2.সিরিয়া১৪০%
3.তুরস্ক৭১.৬%
4.লেবানন৫১.৬%
5.ভেনিজুয়েলা৫১.৪%
6.নাইজেরিয়া৩৪.১৯%
7.মিশর / ইজিপ্ট২৭.৫%
8.পাকিস্তান১২.৬%
9.বাংলাদেশ৯.৭২%
10.রাশিয়া৮.৬%
11.কাজাকিস্তান৮.৪%
12.সাউথ কোরিয়া৫.২%
13.ভারত৫.০৮%
14.মেক্সিকো৪.৯৮%
15.ইউক্রেন৪.৮%
BWI 600 x 200

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading