Article By – সুনন্দা সেন

আজ (২৪ সেপ্টেম্বর) ভারতীয় রুপির দাম ডলারের বিপরীতে ৮৮.৭৯৭৫-এ নতুন রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। যা এশিয়া দেশগুলির মুদ্রার মধ্যে সবচেয়ে খারাপ পারফর্মও রেকর্ড করেছে। বিশ্লেষকরা মনে করছেন মার্কিন ভিসা ফি বৃদ্ধির কারণে রুপির উপর চাপ তৈরি হচ্ছে, যা দেশের IT এবং রেমিট্যান্সের জন্য থ্রেট। এদিকে আরও বলা হচ্ছে যে এটি উচ্চ শুল্ক এবং দেশীয় ইক্যুইটি বাজারে দুর্বল বিদেশী বিনিয়োগের চাপ আরও বৃদ্ধি পাচ্ছে। আর এই দুই চাপ রুপির উপর মাত্রাতিরিক্ত চাপ সৃষ্টি করছে। শুধু তাই নয় ২০২৫ সালের এই পর্যন্ত ডলারের বিপরীতে রুপির দাম ৩.৫% কমেছে।
থাই ভাট ৭%-এর বেশি মূল্যবৃদ্ধির সাথে দ্বিতীয় সেরা পারফর্মিং মুদ্রা হসাবে ট্রেড করছে। এটি দুই সপ্তাহ আগে সোনার রপ্তানিতে তীব্র বৃদ্ধির কারণে চার বছরের সর্বোচ্চে পৌঁছেছে। আজকের লেনদেনে ডলারের বিপরীতে এশিয়ান কোন কোন মুদ্রা শীর্ষ পাঁচে রয়েছে এবং কোনগুলি রয়েছে নীচে; তা জেনে নেওয়া যাক –
| দেশের মুদ্রার নাম | ডলারের বিপরীতে বৃদ্ধি |
| তাইওয়ান ডলার | ৮.২৭% |
| থাই ভাট | ৭.১৩% |
| মালেয়শিয়া রিংগিট | ৬.৫১% |
| জাপান ইয়েন | ৬.৫০% |
| সিঙ্গাপুর ডলার | ৬.৪৬% |
| সাউথ কোরিয়ায়োন | ৫.৬৩% |
| চাইনিজ ইয়ান | ৩.১৭% |
| চাইনিজ রেনমিবাবি | ২.৬৭% |
| ফিলিপিন্স পেসো | ০.৯৭% |
| হংকং ডলার | -০.০৭% |
| ইন্দোনেশিয়া রুপিয়া | -৩.৩৮% |
| ইন্ডিয়ান রুপি | -৩.৫১% |




