buzywithinfoBuzy With Info
Everything About Business
Retail inflation

সেপ্টেম্বর মাসের রিটেল মুদ্রাস্ফীতি বেড়ে পৌঁছেছে নয় মাসের সর্বোচ্চ ৫.৫% স্তরে! এই বিষয়ে কী বক্তব্য বিশেষজ্ঞদের?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ভারতে রিটেল বা খুচরা মূল্যস্ফীতি সেপ্টেম্বর মাসে বেড়ে নয় মাসের সর্বোচ্চ ৫.৫%-এ পৌঁছেছে। যা গত দুই মাসে ৪%-এর নীচে ছিল। অবশ্য এই বৃদ্ধির পেছনের মূল কারণ হল উচ্চ খাদ্য মূল্যস্ফীতি। যার দরুণ অনেকেই আশঙ্কা করছেন যে, ডিসেম্বর মাসে খুচরা মূল্যস্ফীতির হার কমানোর আশা পূরণ নাও হতে পারে। এছাড়াও মধ্যপ্রাচ্যের বিস্তৃত সংঘাত, বৈশ্বিক এনার্জি মূল্য এবং চীনের অর্থনৈতিক উদ্দীপনা ঘোষণার ফলে বিশ্বব্যাপী পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। আর এর প্রভাব পড়েছে দেশের অভ্যন্তরীণ রিটেল মূল্যস্ফীতির উপর। পাশাপাশি আরও একটি অন্যতম কারণ ভূ-রাজনৈতিক প্রভাব।

11

এই বিষয়ে ব্যাংক অফ বরোদার প্রধান অর্থনীতিবিদ মদন সবন বীস বলেছেন, সেপ্টেম্বর মাসের উচ্চ মূল্যস্ফীতি এবং অক্টোবর মাসে আরও ৫% সংখ্যা বৃদ্ধির প্রেক্ষিতে RBI পরবর্তী নীতিতে কঠোর চাপে পড়ে রেপো রেট হোল্ড করে রাখতে পারে। যদি মুদ্রাস্ফীতি কমে যায় তবে রেট কাট ফেব্রুয়ারি মাসে হতে পারে। অবশ্য আগেই গত সপ্তাহে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তার নীতিগত সিদ্ধান্তে পরপর দশম বারের জন্য পলিসি রেট ৬.৫০%-এ অপরিবর্তিত রাখার সীদ্ধান্ত নিয়েছে। তবে মুদ্রাস্ফীতি কমিটির ভোটে ভিন্নমত দেখা গেছিল। নবিন সদস্য নাগেশ কুমার রেট ২৫ বেসিস পয়েন্ট কমানোর দিকে। 
ইকরার প্রধান অর্থনীতিবিদ অদিতি নায়ার বলেছেন, ডিসেম্বর ২০২৪-এ নীতি পর্যালোচনায় রেপো রেট কমাতে হলে মুদ্রাস্ফীতিকে ৫%-এর নীচে আসতে হবে। না হলে এটি সম্ভব হবে না। এছাড়া তিনি ইঙ্গিত দিচ্ছেন যে অক্টোবর মাসের মূল্যস্ফীতির বাড়তে পারে। এমনকি যদি খারিফ ফসল উৎপাদন যদি ভালো হয় সেক্ষেত্রে একটু চাপ কমবে। সম্পূর্ণ বোঝা কমতে সময় লাগবে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading