Article By – সুনন্দা সেন

আন্তর্জাতিক বাজারে দাম কমে গেলেও আজ দেশীয় বাজারে (ভারতে) সোনার দাম কিছুটা বেড়েছে। সকালের ট্রেডিং পর্যন্ত স্থানীয় বাজারে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ৯৪,৭৯০ টাকায় দাঁড়িয়েছে। যা গতকালের (২৭মে) বন্ধের সময়ের দামের তুলনায় প্রতি ১০ গ্রামে ১৯০ টাকা বেশি। যেখানে ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামের দাম দাঁড়িয়েছে ৮৭,৮০৮ টাকা। গতকালের পতনের পর সোনা ইতিবাচক দিকে লেনদেন করছে। তবে বিশ্ববাজারে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপের উপর উচ্চ বাণিজ্য শুল্ক স্থগিত করার পর সোনার পতন সাম্প্রতিক আরও বৃদ্ধি পেয়েছে।
MCX গোল্ড ফিউচারের দামও উর্ধ্বমুখী। MCX গোল্ড জুন ফিউচারের দাম ০.১% বেড়ে প্রতি ১০ গ্রামের দাম ৯৬,১২৯ টাকায় দাঁড়িয়েছে। এই পর্যন্ত দিনের সর্বোচ্চ দাম ৯৬,১৭৩ টাকা এবং সর্বনিম্ন দাম ৯৫,৯৫২ টাকায় পৌঁছেছে। মার্কিন বাজারে, জুন ডেলিভারির জন্য গোল্ড ফিউচারের দাম ০.১% বা ১১ ডলার কমে প্রতি আউন্স ৩,২১৬ ডলারে লেনদেন হচ্ছে। শুধু সোনা নয় রূপোর দামও স্থানীয় বাজারে বৃদ্ধি পেয়েছে। আজ রূপোর দাম ০.৪% বেড়ে প্রতি কেজিতে প্রায় ৯৮,২১০ টাকায় দাঁড়িয়েছে। MCX রূপোর জুলাই ডেলিভিত্তিও ০.৪% বেড়ে প্রতি কেজিতে ৯৭,৯৪৮ টাকা হয়েছে। এছাড়া আন্তর্জাতিক বাজারেও রূপোর দাম ০.২% বেড়ে প্রতি ট্রয় আউন্সে প্রায় ৩৩.৪ ডলারে লেনদেন হচ্ছে।
চলুন এবার তবে শীর্ষ শহরগুলিতে আজকে সোনার দাম ঠিক কত? তা জেনে নেওয়া যাক, একটি তালিকার মধ্যে:-
| শহরের নাম | ২২ ক্যারেটের দাম (প্রতি ১০ গ্রামে) | ২৪ ক্যারেটের দাম (প্রতি ১০ গ্রামে) |
| মুম্বাই | ৯০,৭৫০ টাকা | ৯৫,২৯০ টাকা |
| দিল্লি | ৯০,৯৫০ টাকা | ৯৫,৫০০ টাকা |
| চেন্নাই | ৮৯,৯৫০ টাকা | ৯৪,৪৫০ টাকা |
| কলকাতা | ৯১,৭৫০ টাকা | ৯৬,৩৫০ টাকা |
| ব্যাঙ্গালোর | ৯১,১০০ টাকা | ৯৫,৬৬০ টাকা |
| হায়দ্রাবাদ | ৯৪,৪৫০ টাকা | ৮৯,৯৫০ টাকা |




