buzywithinfoBuzy With Info
Everything About Business
tmtfig

কেজি প্রতি মাত্র 60 টাকায় টমেটো! কোথায় পাবেন, কলকাতায় রয়েছে এই সুবিধা?

কমতে চলেছে টমেটোর দাম। আগামী সাত থেকে দশ দিনের মধ্যে টমেটোর দাম কমার আশ্বাস দিলেন কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী। দিল্লিতে আয়োজিত ন্যাশনাল কনজিউমার ফেডারেশন অফ ইন্ডিয়া (NCCF) কর্তৃক সস্তায় টমেটো বিক্রির জন্য এক অনুষ্ঠানে একথা জানান তিনি। ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি থেকে ক্রেতাদের স্বস্তি দিতে এবং বাজারে স্থিতিশীলতা আনতে NCCF -এর মাধ্যমে খুচরো বাজারে হস্তক্ষেপ করতে শুরু করেছে কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক মন্ত্রক।

July 18 New in article ads By Sir 1

কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী জানান, গত সপ্তাহের তুলনায় ধীরে ধীরে দাম কমছে। সাত-দশ দিনের মধ্যে দাম স্বাভাবিক হয়ে যাবে বলে মনে করেন তিনি। ততদিন পর্যন্ত ন্যাশনাল কনজিউমার ফেডারেশনের মাধ্যমে কম দামে টমেটো বিক্রি অব্যাহত থাকবে। মধ্যস্বত্বভোগীদের বিপুল লাভ করার থেকে বিরত রাখার পাশাপাশি, বাজারে ভোক্তাদের স্বার্থ রক্ষা করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান প্রহ্লাদ যোশী।

ভোক্তা বিষয়ক মন্ত্রকের নির্দেশ অনুসারে, দিল্লি-এনসিআরের 18টি কেন্দ্রে প্রতি কেজি 60 টাকায় টমেটো বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার থেকে এই উদ্যোগ শুরু হয়েছে।  রাজীব চক মেট্রো, প্যাটেল চক মেট্রো এবং অন্যান্য 15টি কেন্দ্রে টমেটো বিক্রি শুরু হয়েছে। টমেটোর আকাশছোঁয়া দাম নিয়ন্ত্রণ করতেই এই পদক্ষেপ। গত কয়েক সপ্তাহে টমেটোর দাম দ্রুত বেড়েছে। ফলস্বরূপ চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।

New in article ads By Sir 1

উপভোক্তা বিষয়ক দফতরের মাধ্যমে কম দামে টমেটো বিক্রি করলে দাম নিয়ন্ত্রণে আসবে বলে মনে করছেন সরকার। সরকারের এই সিদ্ধান্তে জনগণ কিছুটা স্বস্তি পাবে বলে আশা করা হচ্ছে। সরকারের এই পদক্ষেপ কতটা ফলপ্রসূ হয় এবং টমেটোর দাম কতদিনে স্বাভাবিক অবস্থায় ফেরে, এখন সেটাই দেখার বিষয়। তবে দিল্লি ছাড়া অন্য শহরে এই সুবিধা শুরু করার কথা ঘোষণা করা হয়নি।

BWI 600 x 200

Article By – আস্তিক ঘোষ

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading