buzywithinfoBuzy With Info
Everything About Business
Wholesale inflation

পুজোর আগে বড় স্বস্তি! 4 মাসে সর্বনিম্নে পাইকারি মূল্যস্ফীতি

Article By – আস্তিক ঘোষ

Untitled design 2024 08 09T113155.925

সবজি ও জ্বালানির দাম কমার কারণে অগাস্টে পাইকারি মুদ্রাস্ফীতি চার মাসে নেমে এসেছে সর্বনিম্নে। পাইকারি মূল্য সূচকের ভিত্তিতে মুদ্রাস্ফীতি এক বছর আগের তুলনায় অগাস্টে দাঁড়িয়েছে 1.31 শতাংশ। জুনে 16 মাসের সর্বোচ্চ মুদ্রাস্ফীতি 3.43 শতাংশে পৌঁছানোর পর, পাইকারি মুদ্রাস্ফীতি জুলাইয়ে 2.04 শতাংশে 3 মাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। এক বছর আগে অগাস্টে এই সংখ্যা ছিল মাইনাস 0.46 শতাংশ। বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, “খাদ্য সামগ্রী, প্রক্রিয়াজাত খাদ্য পণ্যের পাশাপাশি টেক্সটাইল এবং যন্ত্রপাতির উৎপাদন মূল্য বৃদ্ধির কারণে মূল্যস্ফীতি অগাস্টে ইতিবাচক জায়গায় রয়েছে।”

8 3

অগাস্টে খাদ্য মুদ্রাস্ফীতি দাঁড়িয়েছে 3.11 শতাংশ। যা এক বছর আগে ছিল 11.43 শতাংশ। জুলাই মাসে মুদ্রাস্ফীতির হার ছিল 3.45 শতাংশ। সবজির পাইকারি মূল্যস্ফীতি ছিল মাইনাস 10.11 শতাংশ, যা এক বছর আগে এই পরিমাণ ছিল 48.44 শতাংশ। এটি জুলাইয়ের তুলনায় কমেছে। তবে এক বছর আগে আলুর মুদ্রাস্ফীতি ছিল 77.96 শতাংশ এবং পেঁয়াজের মুদ্রাস্ফীতি ছিল 66.75 শতাংশ, আবার ডালের পরিমাণ ছিল 18.57 শতাংশ।

জুলাইয়ের তুলনায় অগাস্টে পাইকারি মুদ্রাস্ফীতি কমে যাওয়া প্রসঙ্গে ব্যাঙ্ক অফ বরোদার অর্থনীতিবিদ জাহ্নবী প্রভাকর বলেন, ‘টমেটো ও পেঁয়াজের দাম কমার কারণে সবজির মুদ্রাস্ফীতির হার কমেছে। বিশ্বব্যাপী অপরিশোধিত তেলের দাম কমার কারণে জ্বালানি ও বিদ্যুতের মুদ্রাস্ফীতি আরও কমে মাইনাস 0.7 শতাংশে নেমে এসেছে। অনুমান করা যায়, আগামী মাসে পাইকারি মুদ্রাস্ফীতি আরও কমবে। মাসিক ভিত্তিতে বেশিরভাগ খাদ্য সামগ্রীর দাম সেপ্টেম্বরে কমেছে বলে জানিয়েছেন ICRA সিনিয়র ইকোনমিস্ট রাহুল আগরওয়াল। 

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading